অকারণে ছুটছে ঘুড়ি নতুন সুতোর টানে
সর্বসারে মেঘ হেসে যায়,
বৃষ্টি যেন রংধনুটা আনে।
রঙ্গিন সুতোর নাড়াই বাধা ঘুড়ির আছে মন
সুতোর সাথে ঘুড়ি ওড়ে,
তার নেই কোন আপনজন।
ছুটছে ঘুড়ি টানছে সেজে বোঝার উপায় নেই
যদি বুঝতে না চায় তাই ইচ্ছে হয়
বুঝিয়ে তাকে দেই।
ভয়ে আছি ঘুড়ির সুতো কেটে যদি যায়,
তার চেয়ে চুপ থাকি যেন
ঘুড়ির সাথে সুতা বাধা রয়।
ইচ্ছে করে ঘুড়ি উড়াই যদি বলতে না চাই
বলতে গিয়েও থেমে যে যাই
যদি আর কাছে না পাই।
ঘুড়ি তুমি বলতে পার দেইনি তোমায় বাধা
বলতে যদি না চাও তবে চুপ থেকে যাও
শুধু স্বৃতির পাতায় কথাগুলো রয়ে যাবে আধা।
***অসমাপ্ত***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



