দেশের পত্র-পত্রিকাগুলোতে উচ্চ শিক্ষার বেহাল অবস্থা নিয়ে খবর ইদানিং হর হামেশাই দেখা যায়। বেশ কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় পিএইচডি গবেষণারত আমাদের এক সহকর্মীর ফেইসবুক পেইজ থেকেই জেনেছিলাম যে, বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলোতে নাকি এরকম ভূয়া পিএইচডি ডিগ্রীধারীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তিনি তখন আক্ষেপ করে লিখেছিলেন, আহারে! দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে এরকম ভূয়া পিএইচডিধারী বা প্রত্যাশীরা কি জানে যে কতটা পরিশ্রম, কষ্ট আর ত্যাগের বিনিময়ে বিদেশে এই ডিগ্রী প্রদান করা হয়, তারা হয়তো অনুমানও করতে পারবেনা যে বিদেশ থেকে অর্জিত প্রতিটি পিএইচডির সাথে জড়িয়ে আছে কত নির্ঘুম রাত, ন্যাক পেইন, ব্যাক পেইন আর কত গল্প। আরেক সহকর্মী এ ডিগ্রী অর্জনের পরিশ্রম সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেছিলেন, PhD= Permanently Head Damage. যাহোক, পত্রিকার এসব খবর, অভিজ্ঞ সহকর্মীদের কথা আর নিজের উপলদ্ধি থেকে মনে হলো, সরকার এসব ভূয়া পিএইচডিধারী বা প্রত্যাশীদের প্রতিরোধে একটা ভালো ব্যবস্থা নিতে পারে। তাহলো, এদেরকে সনাক্ত করে তাদের নামের আগে ড. টাইটেল লাগানোর মহৎ স্বপ্নকে (যদিও মিথ্যা) সম্মান জানিয়ে শাস্তি হিসেবে তাদেরকে সত্যি সত্যিই কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারে। পাঠানোর পরে তাদেরকে বাধ্যতামূলক ভাবে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা করে উচ্চতর ক্যালকুলাস, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, ম্যাটলেব বা ফোরট্রান এর মতো কম্পিউটার প্রোগ্রামিং এর ক্লাসে বা ল্যাবে কাজ করানো, impact factor 3 এর উপর এমন জার্নালে বছরে কমপক্ষে ২টি করে গবেষণাপত্র প্রকাশ করানো আর এসব বিষয়ের উপরে মাসে একটি করে সেমিনার দেওয়ানো উচিত। বছর খানেক পর যখন তারা স্বীকার করবে যে, PhD= Permanently Head Damage তখন তাদেরকে দেশে ফেরত পাঠানো যেতে পারে। আশা করা যায় উদাহরণ হিসেবে কয়েক জনের উপর এ শাস্তি প্রয়োগ করতে পারলে এরকম ভূয়া পিএইচডিধারী বা প্রত্যাশী এবং তাদের পরবর্তী কয়েক প্রজন্ম নামের আগে এই ছোট্ট টাইটেল লাগানোর অপচেষ্টার আগে কয়েক বছর চিন্তা করবে।
PhD, made in Bangladesh
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।