
চলিতে চলিতে জীবনের এই বিচিত্র রথে
কহিলাম কত কথা
ক্রমে চলিয়াছি যেন ঐ অসীমের পথে
লভিতে সুখ ব্যথা !
সসীম জীবনে চলি করিল যে জন
অসীমের সীমাহীন সাধনা
মুক্তি তাহার কেবলি এ কথা মেন
সাধকের নহে যাতনা !
জানিনে কেমন ভজন সাধন করিল জীবন
মিছে সাধনার ছলে
কিভাবে লভিবে সে অসীমের সৃজিত বাঁধন
কোন ছলনার বলে !
লোক চক্ষুর আড়ালে রাখি আত্ম চোখ
চেয়ে দেখি অন্তরে
দেখি অন্তর মম চেয়ে আছে অপলক
অসীমের সেই বন্দরে !
পথের নাইরে সীমা নাইরে পথের শেষ
গাই সপ্তসুরে গান
গাইতে গিয়েই পথের মাঝে হব নিরুদ্দেশ
বলে কাঁদল মনপ্রাণ !
আত্মা অসীম পথ অসীম পরমাত্মা এক
বিশ্বাসে কথা কই
অবিশ্বাসী মানব যত মহাগ্রন্থ ঘেঁটে দ্যাখ
আমি মিথ্যেবাদী নই !
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ,
রচনাকালঃ ২৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



