
''অগনিত মানুষ আর লোকালয় সভ্যতা ছেড়ে
নাগরিক সভ্যতার মৃত্যুর মিছিল পেরিয়ে,
রূপকথার প্রাণহীন কোন এক প্রান্তরে
মাঝে মাঝে আমি একা হাঁটি জলজ্যান্ত মানুষ হয়ে !
মসৃণ সেই পথ চলায় মোহন জীবন যাপন
আমি উপভোগ করি অবলোকন করি একা
এখানে সমাজ নেই, রাজনীতির কূটকৌশল নেই,
লাগালাগি আর কাটাকাটি নেই তবে সভ্যতা আছে,
সেই সভ্য জগতের বাসিন্দা একা আমি,
আমার রাজ্যে আমি প্রজা আমিই রাজা,
একা আমি বনবালা একা গাঁথি কথার মালা।
আমার রাজ্যে শাসন আছে শোষণ নেই,
নীতি আছে দুর্নীতি নেই !
হঠাৎ মনে শঙ্কা জাগে এই বুঝি মোর স্বপন ভাঙ্গে,
দহন জাগিয়ে ভাঙল স্বপন
শয্যা পরে একলা তখন
মুচকি হেসে বলল তখন পাগল পারা মন,
রাজ্য ছাড়া রাজা তুমি নাই মানিক রতন,
জেগে জেগে স্বপন দ্যাখ স্বপ্ন ভাঙ্গা মন।।''
রুদ্র আতিক,সিরাজগঞ্জ
৭ ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ ।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





