মেঘ বৃষ্টি মন
০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''মেঘে মেঘে ডমরু বাজে
বাজায় তুরি-ডঙ্কা
তড়িৎ বেগে বিজলী নাচে
জাগায় মনে শঙ্কা ।
মাটির বুকে বৃষ্টি ঝরে
টাপুর-টুপুর ছন্দে
হৃদয় আমার উছলে পড়ে
সোঁদা মাটির গন্ধে ।
বৃক্ষ শাখা ছিন্ন পাতা
পবন বেগে ধায়
মনের হাজার স্বপ্ন গাঁথা
নবীন সুরে গায় ।
আলো আঁধার খেলা করে
ভেতর বাহির মনে
একলা একা মনটা পোড়ে
বারণ নাহি শোনে ।
এমন দিনে তোমায় বিনে
কেমন করে থাকি
মন ফেঁসেছে প্রেমের ঋণে
পরেছে প্রেমের রাখি ।
ব্যাঙ্ ডাকছে অদূর গাঙে
বৃষ্টি গেছে থামি
সেই সুরেতে মন রাঙিয়ে
কাব্য রচি আমি ।
বৃষ্টি এলেই মনে পড়ে
বাদল দিনের গান
মেঘের মতো ইচ্ছে করে
উড়িয়ে দিতে প্রাণ ।
বৃষ্টি এলো বৃষ্টি গেল
না উঠিল রোদ
দিন ফুরিয়ে সন্ধ্যে হোল
জাগল নাহি বোধ ।
বৃষ্টি ঝরে শুদ্ধ করুক
এই বিশ্ব-চরাচর
মনের ভেতর বয়ে চলুক
চির প্রেমের পারাবার । ''
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
রচনা কালঃ ১৬ ও ১৭ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ
ছবিঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন