
উৎসর্গঃ সেই সব বন্ধুদের, অনেক চেষ্টা করেও অবকাশ হয় না যাদের সাথে দেখা করবার !
পিস্টনের উল্লাসে দ্রুত গামী রথ,
দ্রুত পোড়ে প্রাণ তার শেষ হয় পথ !
এই ভাবে যোগদান প্রতিদিন কর্মে
ব্যস্ত কাজে ভীষণ কিঞ্চিৎ ধর্মে ।
অবকাশ মেলে কম আড্ডাবাজির,
শেষ হতে এক কাজ অন্য হাজির !
এই নিয়ে অভিযোগে পরিবার পরিজন,
খোঁচা মেরে কথা কয় বন্ধু স্বজন ।
কদাচিৎ দর্শনে চির চেনা মুখ,
সেই ক্ষণে ভরে ওঠে ব্যাথাতুর বুক !
এক কাপ চা আর স্বল্প গল্প,
প্রেম সাথে মিশে রয় অভিমান অল্প ।
ঘরে ফিরে দায়ভার নাহি আলো জ্বালাবার,
গৃহিণীই জ্বেলে রাখে কাটাতে গৃহ আঁধার !
অভিমানে অভিমানী যেন বাক্রুদ্ধ,
হয়ে যায় বহু রাত হতে হতে শুদ্ধ ।
না ফুটিতে ঊষা ফের উঠে পড়ি রোজ,
প্রাত্যহিক কাজ সেরে করি মৃদু ভোজ !
পরিমল পরিধানে হয়ে পরিপাটি,
পিস্টনের উল্লাসে জীবিকা লক্ষ্যে হাঁটি ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ,
সকালঃ ০৬.৪০ মিনিট ।
ছবি সংগ্রহঃ বন্ধু #Delwar Hossain (Delwar)# এর ফেসবুক পোস্ট থেকে ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




