
তোমরা সবাই সেল্ফি তোল দেখাও কত ভেস্কি,
আমিও পারি সেল্ফি টেল্ফি, তুলতে পারি হেস্কি!
সাত মাসের শিশু আমি, হরেক রকম নাম!
তানভির আমি তাশরিক আমি হিসু করি কম!
আব্বু বলে দুষ্ট আমায়, চাচ্চু ডাকে বাবাই!
আম্মু ডাকে ট্যাটন বলে দাদা ডাকেন দাদু ভাই!
খাই দাই চিৎকার করি, দাদি বলে ঘুম আয়,
ঘুম থেকে জাগলে সবাই, ভরিয়ে তোলে চুমায়!
কথা আমার পেটে আসে, মুখে আসে কম
বড় আম্মু আমায় দেখে কাজে ফেলে দম!
সারা বাড়ি মাতিয়ে রাখতে একাই আমি একশ,
আমার অনেক কাণ্ড দেখে অনেকে বলে, দেখছো!
চাচ্চুর কানে এসব কথার বলেছিলাম সবটা,
চাচ্চু আমার এসব নিয়ে ফেললো লিখে কবিতা!
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




