somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আবু নাসের

১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দীর্ঘ দিনের সহপাঠী বন্ধু আবু নাসের,
জীবন যার চূর্ণ হোল পাত্র সম কাঁচের !
যার কথা মনে হলে ব্যথা করে বুক,
এই জনমে নাই কি তার এতটুকু সুখ !

আমাদের কৈশোরের বন্ধু আবু নাসের
জীবন যার নষ্ট হোল ভাঙল ঘর তাসের !
ইস্কুলে পড়াশোনা একই সাথে মোদের,
সাথী হয়ে যাওয়া আসা বৃষ্টি কিবা রোদের ।
সেই স্মৃতি এতদিনে মনে আসে অল্প
বললে সেসব ভাববে সবাই এসব বুঝি গল্প !

গল্প হলেও সত্যি তবু সত্য বড় কষ্টের,
রাষ্ট্র আর সমাজ যেন গোড়া হোল নষ্টের !
যে শিক্ষা পারেনা দিতে নিশ্চিত জীবিকার,
কবির মাথা পায়না ভেবে তার কি দরকার ।
মেধাবী না হলেও কভু ফেল করেনি নাসের,
পড়তো সে অনেক কিছুই পড়তো পড়া পাশের ।

বিদ্যায়তন বদলে গেল কৈশোরের শেষে,
কেউবা গেল হোস্টেলে আর কেউবা গেল মেসে ।
অভাবের টানাপোড়েন নাসের থাকলো বাড়ীতে,
কলেজ যেত হেঁটে কিংবা অন্য কারো গাড়িতে ।
দুয়েক খানা টিউশানি মেলা খুব কষ্ট,
তাই দিয়ে সবকিছু তাই নিয়ে ত্রস্ত !

কলেজ শেষে ডিগ্রি পাশের অনেক বেশি দরকার,
কি দিয়ে পড়বে নাসের চলছে না আর সংসার !
অসুস্থ বৃদ্ধ পিতার পড়াশোনায় নেই ভক্তি,
পড়বে নাসের তাইতো চায় প্রভুর কাছে শক্তি ।
অদম্য ইচ্ছে নিয়ে করে যায় অক্লান্ত পরিশ্রম
ভাবে শেষে চাকরি হলেই ঘুচবে বাবার এমন ভ্রম !

দেলোয়ার, ইয়াসিন, শিহাব, সুমন
রঞ্জু, রাশেদ, ওয়াদুদ, রতন-
সবার মতন সাঙ্গ যখন শিক্ষাকালের পাট,
নতুন চিন্তার ভিড়ল তরী জীবন নামের ঘাট !
হন্যে হয়ে চাকরি খোঁজা আশা নিয়ে বুকে,
এমনি করেই অনেকটা কাল কাটল ধুকে ধুকে ।

সহপাঠী বন্ধু স্বজন অনেক লোকের সাথে,
হরহামেশাই হচ্ছে দেখা নানান পথে ঘাটে ।
অনেকে করে সরকারি কাজ অনেকে বেসরকারি,
তাদের কাছে জানায় নাসের চাকরি দরকারি !
টিউশনির মাইনের টাকা আবেদনেই শেষ,
ভাবতে ভাবতে অকালে তার পাকলো মাথার কেশ ।

অনেক রোগে শোকে ভুগে হঠাৎ মরল পিতা
ত্রিশ বছর পেরিয়ে গেলে জ্বলল বুকে চিতা !
সরকারি চাকরি পাবার আশা তার শেষ,
এখন যেকোনো কর্ম হলেই চলবে তার বেশ ।
ঋণে ঋণে জর্জরিত জীবন নামের আগল,
এমনি করেই আবু নাসের হয়ে গেল পাগল !

একজন আবু নাসের পাগল হোল কেন ?
সেই উত্তর নেইকো জানা তোমরা কি জানো !
দেখা হলেই বুকে জড়িয়ে রাখতো খানিকক্ষণ,
সেই নাসের এখন কয়না কথা কেন নিরঞ্জন !

কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ ।
ছবিঃ Metaphor from Internet.

পুনশ্চঃ আমার দীর্ঘ দিনের সহপাঠী, বন্ধু আবু নাসের । আমরা এক সাথে এসএসসি পাশ করেছিলাম সেই নব্বইয়ের দশকের শেষে । আমাদের শিক্ষা, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা যাকে বানিয়ে দিয়েছে উন্মাদ, বদ্ধ উন্মাদ । আমার এই বন্ধুটির জন্য দোয়া করবেন সবাই । প্রত্যাশা করি আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আর রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটুক যথা শীঘ্র ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×