অনেকগুলো রাত নির্ঘুম কেটে গেছে। অনেকগুলো রাত। এই নির্ঘুম রাতে অর্জন বলতে কিছু ছারপোকার স্বাস্থবৃদ্ধি ছাড়া অন্যকিছু তো চোখে পড়েনা। যেমন এখন। এখন অন্ধকার ঘরে ছারপোকার কামড় খেতে খেতে Ashes এর "ছারপোকা" গানটা শুনছি। গানে একঘেয়েমি পেয়ে বসলে বাইরে কুকুরের চিত্কার শুনছি। আর শুনছি বাতাসের ফিসফিসানি। শান্ত স্নিগ্ধ বাতাসের ফিসফিসানিটাও অত্যন্ত কোমল স্নিগ্ধ। ওদিকে পাশের ফ্ল্যাটের বারান্দায় কেউ একজন ফিসফিস করে আসলেই কথা বলছে। হয়তবা বালিকা বন্ধুর সাথে কথা বলছে। তার মোবাইলের আলোটা জ্বলজ্বল করছে আঁধারের মধ্যে। ওদিকে আমার চারকোনা জানালা দিয়ে দেখা চারকোনা আকাশেও তিনটা তারা জ্বলজ্বল করছে। হ্যাঁ তিনটাই তারা। যদিও তারার সংখ্যা হবার কথা অসংখ্য, কিন্তু আমি গুনে দেখলাম আমার আকাশে তারার সংখ্যা এই তিনটাই। তিনটা তারাই আমার নিঃসঙ্গ রাতের সঙ্গী। আচ্ছা, তারাগুলো যদি সঙ্গী হয় তাহলে রাতটা কি আর আমার নিঃসঙ্গ থাকে?
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

দেখে শূন্য চাকত

কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।