উদ্দেশ্যহীন
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময়টা শীতের দুপুর। হু হু করে উত্তুরে ঠান্ডা বাতাস বইছে। তবে বাতাসটা ঠিক যুত করে উঠতে পারছে না দুপুরের রোদের জন্য। তাই শীতের বাতাস হাড়ে কাপন ধরানোর চেয়ে বরংচ এক ধরনের উদাসী পরশ বুলিয়ে দিচ্ছে। পুকুর পাড়ের পাশ দিয়ে যাওয়া গ্রামের মেঠো পথটা ডান দিকে বাঁক নিয়েছে। বাঁকের পাশটাতেই একটা বড়সড় চন্দন গাছ। গাছের ছায়া পড়েছে পুকুরের টলটলে পানিতে। পানির ঢেউয়ের সাথে দুলে দুলে যেন ভেসে জেতে চাচ্ছে ছায়াটা। কিন্তু যেই গাছের শেকড় মাটির গভীরে, তার ছায়া কি আর চাইলেই পারে ঢেউয়ের সাথে ভেসে জেতে? পারেনা তো। কিন্তু গাছের ঝরে পড়া পাতা গুলো পারে। তেমন কিছু ঝরেপড়া পাতা ভেসে জাচ্ছে। আর একজন গভীর আগ্রহ নিয়ে দেখছে তাদের ভেসে জাওয়া। সেও যে ঝরে পড়া এক মানুষ, জীবন থেকে ঝরে পড়া। তবে সেও একসময় চেয়েছিল ঐ গাছটার মত এক জাইগায় শেকড় গেড়ে থিতু হতে। হতে পারেনি। পাথুরে মাটির সাথে ঠিকমত বনিবনা করাটা সম্ভব হয়নি। সেটা করতে হলে যে শেকড়টাই পাল্টাতে হত। তেমনটা চায়নি সে। এখন নিজেকে তার ঐ ঝরা পাতার মতই মুক্ত মনে হচ্ছে। এখন সে ভেসে জেতে পারবে, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন ভাবে।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন