somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বীকারোক্তি

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বীকার করে নিচ্ছি, যত ভুল আর ব্যর্থতা, তার সব দায়ভার আমার। শুধুই আমার; না আমার ভাগ্যের, না আশপাশের মানুষের। এতদিন আমার ব্যর্থতার জন্য অন্যদের কিছুটা হলেও দায়ী করতাম। ঐটা যদি সেভাবে না হয়ে এভাবে হতো বা সেটা না হয়ে এটা হতো তাহলে ফলাফল অন্যরকম হতো, এমনসব খোঁড়া অযুহাত দিয়ে নিজেকে দায়ভার থেকে মুক্ত রাখতে চাইতাম। অনেকদিন সেসব কথা বিশ্বাস ও করেছি। কিন্তু আর করছি না। মাত্র একটাই জীবন। সেটাকে ভুল বিশ্বাসে জড়িয়ে শেষ করে দিলে জীবনের সঠিক ব্যবহারটা হয় না আসলে। তিন চারটা জীবন থাকলে অবশ্য সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু তেমন তো না। একটা জীবন, তাও সেটার সময়ই বা কত সেটা অজানা। এমন অনিশ্চয়তায় ভরা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করাটাই দরকার।

তাছাড়া আমি একজন পলায়নপ্রবন মানুষ, escapist, অর্থাৎ বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো একজন মানুষ। তো এমন মানুষের ক্ষেত্রে নিজের ব্যর্থতাকে ঢাকতে অন্যদের উপর দোষ চিপিয়ে দেয়াটাই স্বাভাবিক। তেমনটাই করেছি এতদিন। কিন্তু সত্যিকথা বলতে কি, আমার নিজের কাছেই নিজের এই দিকটা ভালো লাগেনা। আসলে প্রত্যেক মানুষের মাঝেই একটা দ্বিত্ব সত্তা আছে, যে প্রচ্ছন্ন থাকে, কিন্তু মূল সত্তাকে পর্যালোচনা করে। আত্মসমালোচনা বলতে পারেন, ইচ্ছা হলে একটু ভারিক্কি চালে alter ego বলতে পারেন, কিন্তু যাই বলেন না কেন, সেটার কাছে আমি আজ নিজের দোষ, ভুল আর ব্যর্থতার সম্পূর্ন দায় স্বীকার করে নিচ্ছি।


এখন আশা আছে এক metamorphosis ঘটানোর। শুঁয়োপোকা থেকে প্রজাপিত হয়ে ওঠার আশা। প্রজাপতি, অথবা papillon। যে প্যাপিলন বার বার কয়েদখানার শেকল ভেঙে মুক্তির স্বাদ নেয়। আমিও তো আমার মনের কয়েদখানায় বন্দী, I'm a prisoner of my own mind।
এখন তো শুয়োপোকার মত নিজেকে কোকুনের মধ্যে গুটিয়ে রেখেছি। ভয়, হীনমন্যতা আর দুর্বলতার কোকুনের মাঝে গুটিয়ে আছি। এ কোকুন কেটে স্বাধীন প্রজাপতি হয়ে বেরিয়ে আসতে চাই। সেই প্রজাপতি, যে প্যাপিলনের মত সব বাঁধা পেরিয়ে নিজের লক্ষে এগিয়ে যাবে। মুক্তির লক্ষে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×