somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আতিক ইশরাক ইমন
ঘরকুনো ভবঘুরে। পথের প্রতি কি এক ভীষণ আকর্ষন অনুভব করি। অজানা অচেনা পথের ডাক শুনতে পাই। কিন্তু, সে ডাকে সাড়া দায়ে হয়না, দিতে পারিনা।

রাতের প্রলাপ

২৮ শে জুলাই, ২০১৭ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই রাত প্রায় আড়াইটার সময় আর ঘরে থাকতে ভাল্লাগছে না। ইচ্ছে করছে বাইরে রাস্তায় বেরিয়ে পরতে, নিয়ন আলো মাথায় নিয়ে হেঁটে বেড়াতে। অবশ্য গলিতে গলিতে নিয়ন লাইট নেই, আছে নিঃসঙ্গ কিছু ল্যাম্পপোস্ট। নাহয় কিছুক্ষন সেই নিঃসঙ্গ ল্যাম্পপোস্টকেই সঙ্গ দিলাম। আমাদের একাকীত্বটাকে নাহয় ভাগ করেই নিলাম।
গলিতে এই মুহূর্তে বেওয়ারিশ কুকুরের রাজত্ব চলছে। তদের রাজ্য ভাগ করা। এক একটা গলি এক এক দল সরমেয়র দখলে। এবং তারস্বরে চিৎকার করে তাদের উপস্থিতি বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে। রাতের নিঃস্তব্ধতাকে পাতলা কাঁচের মত ভেঙে টুকরো টুকরো করে ফেলছে সে ডাক। নিঃশব্দতার মাঝে খুব কানে লাগে এ কাঁচ ভাঙার শব্দ। এবং এই এত রাতে সরমেয়র রাজ্যে পেরিয়ে রাস্তায় ওঠাটা খুব একটা সহজ হবে না। তবে ভরসা একটা আছে, ওনেক বেওয়ারিশ সরমেয়র মধ্যে থেকে একটার সাথে বেশ খাতির হয়ে গেছে। একই রাস্তায় হাজারবার ঘুরতে দেখে হয়ত তার ধারনা হয়েছে, আমিও তার মতই বেওয়ারিশ। তাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যখন একটু জিরিয়ে নেই, তখন সেও এসে এসে বসে, লেজ নাড়ে আর ঘাড় চুলকে নেয়ার জন্য মাথা আগিয়ে দেয়। মাঝে মধ্যে কিছুক্ষন সঙ্গে হেঁটেও যায়। তখন অন্য সরমেয়র দিকে এমনভাবে তাকায় যেন বলে, "দেখতাসস, আমি মানুষ লৈয়া ঘুরি, হু হু, আমার দাম আছে কৈলাম।" তা, ভরসা এখন সেই, যদি তার জাত ভাইদের একটু বুঝিয়ে বলতে পারে, "আরে কিছু কৈস না এরে, আমার পরিচিত মানুষ, আমাগো মতই আকাইম্যা, হে হে।"
যাইহোক, সরমেয়র রাজ্য যদি ভালোমত পার করতে পারি, তবেই না আলো আঁধারে মোড়া রাস্তায় হাঁটতে পারবো। যে রাস্তায় কিছু দূর দূর দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট। কি ভীষণ নিঃসঙ্গতা, নিঃস্তব্ধতা! এবং অদ্ভূত সুন্দর! অদ্ভূত সুন্দর এ ঘুমন্ত শহর। এ শহরে নিকষ কালো অন্ধকার নেই, আছে ম্যাড়ম্যেড়ে ফ্যাকাসে সাদাটে আঁধার। আমি সেই ম্যাড়ম্যেড়ে ফ্যাকাসে সাদাটে আঁধারের মাঝ দিয়েই হেঁটে যেতে চাই।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ রাত ২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×