সকালেরও নিজস্ব শব্দ আছে। মানুষের কর্মব্যস্ততার। নিস্তব্ধ রাতের শব্দগুলো যেমন আলাদা আলাদা থাকে, সকালেরটা তেমন থাকেনা। সকালে ভিন্ন ভিন্ন বহু শব্দ একসাথে মিশে থাকে। বাড়ির নিচেই বাজার বসে, সেখানকার কেনাকাটা করা, দামাদামি করার শব্দগুলো গুঞ্জনের মত শোনাচ্ছে। পাশেই একটা দালান উঠছে, সেখানে হাতে খোয়া ভাঙা হচ্ছে, তার শব্দ আছে। নিচেই ভ্যান বা রিকশা কিছু একটা গেল, তার বেল বাজানোর শব্দ। ভ্রাম্যমান মাছ বিক্রেতার হাক ডাক, "ওওওওইই মাছ"। ছোট বাচ্চাদের কিচিরমিচির আর তাদের মায়েদের বকাঝকা। পাশেই, কোন বাড়ির কার্নিশে বসে হয়ত চড়ুই ডাকছে। এবং এ সবগুলোই এক সাথেই হচ্ছে। একটা মোমেন্টেই। এমন না যে একটা শব্দ থামার পর অন্যটা শুরু হচ্ছে। রাত্রে হয়ত দেখা যায় (সঠিকভাবে বলতে গেলে, শোনা যায়) দূরে, অনেক দূরে গাড়ি যাবার শব্দ পাওয়া গেল, কিছুক্ষণ পর গলির কুকুরগুলো ডেকে উঠলো, তারপর হঠাৎ করেই নাইট গার্ডের হুইসেলের আওয়াজ নিস্তব্ধতাকে চিড়ে দিল। এই রাতের শব্দগুলোকে যদি প্রশান্তি বলি, তাহলে এই সকালের শব্দগুলোকে বলতেই হয়, জীবনের পাথেয়। কারণ, ছোট বাচ্চাদের কিছু কিছু জুতা আছে না, হাঁটলেই শব্দ হয়, সেটার শব্দ পাওয়া গেল। হয়তবা কারো হাত ধরে মাত্র হাঁটতে শেখা এক পিচ্চি হেলে দুলে হেঁটে গেল। আমি কিছুই দেখছি না, রুমে বসে বসেই প্রতিটা শব্দের পেছনে একটা ছবি, একটা গল্প ভেবে নিচ্ছি। এজন্যই তো, সকালের শব্দগুলো, এক একটা জীবনের গল্প, জীবনের পাথেয়।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।