somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চেতনার যাতনা ২

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতি আলেমদের পথ চেয়ে আছে
বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আলেমরা। এ দেশে দীনের তালিম তারবিয়াত বা শিক্ষন –প্রশিক্ষন যা-ই বলা হোক তা সম্পাদিত হয়েছে আলেমদের মাধ্যমে।হজরত শাহজালাল ইয়ামেনী,শাহ পরান,শাহ মাখদুম,খান জাহান আলী র প্রমুখ এর মত বিশ্বখ্যাত অসংখ্য আলেম ইসলাম প্রচারের মহান দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় এদেশে আগমন করেন।বিষয়টি এমন নয় যে,তাঁরা পৃথিবীর অন্য কোথাও জায়গা পাননি বলে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।এসব মহাত্মা আলেমদের হাত ধরে এ ভূখন্ডের নির্যাতিত নিপীড়িত মানুষ অত্যাচারী শাসকদের কবল থেকে মুক্তি লাভ করে ।জনগন বোদ্ধ বা হিন্দু ধর্ম ত্যাগ করে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। জালিম শাসকদের হটিয়ে দিতে এ দেশের মানুষ বহুবার আলেমদের পেছনে একতাবদ্ধ হয়েছে। জনরোষে হিন্দু রাজা গৌর গোবিন্দের দেশ ছেড়ে পলায়নের ইতিহাস কারো অজানা নয় ।

আধুনিক বাংলাদেশের অধিবাসী এ দাবি তুলতে পারি না যে,আমাদের পূর্বপুরুষরা বৌদ্ধ বা হিন্দু ছিলেন না এবং তারা এ সকল মহাত্মা আলেমদের কাছে থেকে ইসলাম গ্রহণ করেন নি। তাই অতিত আমাদেরকে আলেমদের কাছে ঋণী করে দেয় ও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হল, এ দেশে এক শ্রেণির মানুষ আলেমদের কটাক্ষ করে। তিরস্কার করে। ব্যাঙ্গ করে। আলেমদের সম্মান করা মুসলিমদের ইমানী দায়িত্ব। আলেমদের তিরস্কার করা ও অসম্মান করা আল্লাহ ও তার রাসুল সা কে তিরস্কার ও অসম্মান করা নামান্ত র।রাসুল সা বলেন,যে বাক্তি কোন সম্মান করলো সে আমাকে সম্মান করলো।আর যে বাক্তি আলেম ক অসম্মান করলো সে আমাকে অসম্মান করলো।

স্বাধীন – সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে আলেমদের রয়েছে ঐতিহাসিক ভুমিকা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত – পাকিস্তান আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে আচরণের প্রকাশ পায়, তার বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলেন কারা?কারা দৃপ্তকন্ঠে পাকিস্তান রাষ্ট্রকে ‘বিদায়ী সালাম’ জানিয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলেন?পূর্ব বাংলার মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেন কারা?কারা এ দেশের আপামর জনসাধারনের কাতারে এসে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবীতে ছন্নছাড়া জীবন যাপন করেন?তারা নিশ্চই বিলাত ফেরত সাহেব ছিলেন না।

বাংলাদেশের আলেমরা তাদের অইতিহাসিক দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। পারেন না হাজী শরীয়ত উল্লাহ,মীর নেসার আলী তিতুমীর ও সাইয়্যেদ আহমদ বেরলভীর উত্তরাধিকারী হওয়ার দায় থেকে নিজেদেরকে আড়াল করে রাখতে। আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে বলে সূর্য্য আর উদিত হবে না; আশাবাদীরা তা বিশ্বাস করে না।

আজকের বাংলাদেশে মুসলিমদের ভবিষ্যৎ ছিন্তাই করার যে অপচেষ্টা চলছে,আলেমদেরকে তা রুখে দিতে হবে। নবীদের উত্তরসূরী আলেমদের সে সামর্থ অবশ্যই রয়েছে। তোমরা বিচ্ছিন্ন থেকোনা- কোরানের এই নির্দেশ আমল করার এখনই চুড়ান্ত সময়। সকল প্রকার বিভেদ ভুলতে হবে, আমিত্বকে কুরবানী দিতে হবে, নেতৃত্বকে আল্লাহর হাতে সমর্পন করতে হবে, মজলুম মানূষের দিকে তাকিয়ে সকল মতানৈক্য দূরে ঠেলে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশের মুসলিমরা আজ নিদারুন কষ্ট ভোগ করছে,মুসলিমদের এ ক্ষটের দিনে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ভুমিকা পালন করতে ব্যার্থ হন,আল্লাহর দরবারে আলেমরা কি জবাব দেবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×