somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এক অচেনা বুবু (চিঠি)

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম বুবু,আশা করি ভালো আছেন,ভালো থাকেন এই দোয়া করি।
বুবু চিঠির স্বার্থেই আপনাকে তুই করেই বলছি,তারপরেও এই বেয়াদবীর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
পর সমাচার,
             বুবু তোর সাথে পরিচয় ফেসবুক নামক এক অভুতপূর্ব সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে,কেউ কাউকে চিনিনা, জানিনা,দেখিনি কখনো তোকে,তোর সাথে আমার রক্তের কোন সম্পর্কও না তারপরেও তুই আমার বুবু। (বুবু করে নিয়েছি) তা যেন আমৃত্যূ পর্যন্ত থাকতে পারি এই প্রার্থনাই আল্লাহর কাছে করি।
বুবু,
    আমি খুবই বোকা একটা ছেলে তা এই কয়েকদিনে তুই খুব ভালো বুঝে নিয়েছিশ,এটাও অবশ্যই বুঝে নিয়েছিস আমি কতটা বিরক্তকর বাচাল। আর আমি যে এরকম তা আমি খুব ভালো করেই জানি। এই বয়েসেই আমি অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি, তা অবশ্য তোকে টুকটাক বলেছি, আমি তোর আপন ভাই না তুইও আমার আপন বোন না, তবুও কেন তোকে এত আপন মনে হয় তা জানি না তুইও জানতে চাস না। আমার খুব ভয় হয় কেন জানিস এরা মানে মেয়েরা খুব ছলনাময়ী,  এরা অনেক বুঝেও না বুঝার ভান করে, আমি আবার তোকে বলছি না,বিশাল আকাশের নিচে, বিস্তর্ন জমিনের উপর কোথা হতে যে তোকে খুজে বের করলাম তাও জানিনা, জানিনা কেন তোকে এত আপন মনে হয়, হয়তো মহান আল্লাহ তায়ালার কোন ইচ্ছা আছে।
বুবু,
      আমি খুবই ভ্রমণপিয়াসূ মানুষ, কিছু টাকা জোগাড় করতে পারলেই ঘুরে আসি দেশ,বিদেশ, একা একা ঘুরতে খুব ভালো লাগে, যদিও একা একা কথা বলার অভ্যাস আমার খুবই কম। বুবু আমি খুবই কল্পনাপ্রবনমানুষ তবে বাস্তববাদী। হয়তো পিছুটান নেই বলেই আমি এমন ছন্নছাড়া।

আমি অবস্য তেমন ঘুছিয়ে কথা বলতে পারিনা,দেখছিস না তোকে কি আবোল তাবোল বলে ফেলছি।

বুবু তুই মনে হয় খুব মেধাবী ঠিক বলছি না,দেখিস তুই একদিন বড় হয়ে অনেক নাম হবে তোর,তোকে এক নামে সবাই চিনবে, তখন আমার খব ভালো লাগবে।

বুবু আমার সবাই আছে আম্মা,ভাই ভাবী বোন ভগ্নীপতি,তারপরেও আমি খুবই একাকি, চুপচাপ থাকি,খুব দরকার না হলে আমি কথা বলি না। তবে হ্যা খুব বেশী কথা বলি একজনের সাথে সে হলো আমার ডায়েরী, হাতে কালির কলম থাকলে ডায়েরীর সাদা খসখসানো কাগজগুলোকে মনের না বলা কথা গুলো খুব বলি, ও আমার কথা খুব মনযোগ দিয়ে শুনতে থাকে। এই দেখ কি বলতে কি বলে ফেলছি।

বুবু,
      একটা কথা বলি, তুই আবার রাগ করিস না,অবস্য তুই যখন রাগ করিস যখন তখন তোকে বোঝা যায়না মনে হয় কি সবজান্তা, সব বুঝা মেয়ে তুই। খুব বড় বড় মনে হ্য়। আচ্ছা যেটা বলছিলাম “তুই খুব সুন্দর” তাই না, আরে আমি তোকে তোর রুপের কথা বলছি না বলছি তোর সুন্দর মনের কথা। দেখবি তোর এই সুন্দর মনের জন্য একটা সুন্দর মনের জামাইবাবু পাবি,এটা আমার মন বলে।
বুবু আমার কেন জানি মনে হয় তোর মনের ভিতর লুকানো কিছু দূঃখ আছে, যা তুই কখনো কাউকে বলিস নি, বলতে পারিস নি, নিজে নিজে একাই কষ্ট পেয়েছিস, কারন তুই একা একাই কষ্ট পেতে ভালোবাসিস, কিন্তু তুই কাউকে কষ্ট দিস না, বুবু সাবধান এই কথাগুলো কাউকে বলবি না,এগুলো একান্ত তোর নিজের।
বুবু
     হয়তো মানুষের সুখের মুহুর্তগুলো খুবই কম,আর দুঃখের জীবন খুবই লম্বা। আর জীবন চলার পথ অনেক লম্বা। এই লম্বা পথে তুই আমায় একদিন ভুলে যাবি। ভুলে যাবি তোর এক অচেনা দরবেশ ভাই ছিল। ভুলাটাই স্বাভাবিক না ভুলাটাই অস্বাভাবিক তাই না বুবু ঠিক বলছি না? কতদিন আর পারবি আমায় মনে রাখতে, তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তুই সুন্দর মনের জামাইবাবু ও একগাদা ফুটফুটে ছেলে মেয়ে ও আনেক আত্বীয় সজনের মাঝে আমি হারিয়ে যাব, তুই চাইলেও তোর বাস্তবতা আমায় মনে রাখতে দিবে না তাতে আমি একটু দুঃখ পাবো না,অন্তত এতটুকু বলে মনকে তো বুঝাতে পারবো আমার বুবু সুখে আছে। দেখ তোর সাথে ভাই আর বুবুর সম্পর্ক বেঁধেছি শুক্কুরে শুক্করে দুই দিন হয়নি এতেই তোর উপর কতটা অধিকার খাটাচ্ছি। কতটা নিষ্ঠুর আমি।
বুবু তুই আমায় ভুলে যাবি! কিন্তু বুবু তোকে আমি ভুলতে পারবো না, কারন জানিনা। তবে এতটুকু জানি আমার অচেনা পরী বুবুটা খুবই খুবই ভালো।

বুবু আমায় মাফ করে দিস,কতগুলো কথা তোকে বলে ফেল্লাম। ছোটরা ভুল করলে যেমন তোর স্কুলের ছাত্র ছাত্রিদের ক্ষাম করে দিস আমায়ও মাফ করে দিবি কিন্তু।

তোকে কেন এত আপন মনে হচ্ছে জানিনা,তবে খবরদার আমায় তুই তোর ভাই মনে করিস না, মনে করবি অচেনা অজানা এক ছেলে যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছি (যখন হারাবি)।

শেষ কথা বুবু তোকে হারানোর ভয় অনেক তাই আমায় মন থেকে মানে ভাইয়ের আসন থেকে সরিয়ে ফেলার আগে আমায় একটু সতর্ক করে দিস। আর আমায় শাষন করিস,জানিস তো আমায় কেও শাষন করে না। শুন নিজের দিকে খেয়াল রাখবি,ভালো থাকবি, আব্বু আম্মুকে ও ভাইয়দের খেয়াল রাখবি আর তাদেরকে এক অচেনা ছেলের সালাম দিবি।
আল্লাহ হাফেয
চিঠিতে অনেক কথা বলে ফেললাম তোকে plz এ দেখ কানে ধরছি মাফ করে দে আমায়।
তোর ২৭৫  দিনের ছোট
আদর
বি দ্রঃ বুবু চিঠির কোন কথা,প্রশ্ন,উত্তর, মোবাইলে কথা বা text এর সময় না বললে খুব খুশি হবো,পারলে একখানা চিঠি লিখিয়া আমাকে শুধরাইয়া দিবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×