আমি কখনই প্রেমিক ছিলাম না;
যা ছিলাম- সেটুকু আমার হৃদয়ের ভালোলাগা ছন্দ
পার্থিব বস্তু বাক্তিতে সদা বহমান দ্বন্দ্ব,
সময়ের প্রয়োজনে প্রেমিক চরিত্রে যতসব,
আমার কাল্পনিক প্রেমের অবয়ব।
আমি কখনই বিপ্লবী ছিলাম না;
যা ছিলাম- তাতে মিশে আমার অতৃপ্ত মন
আমার চাওয়ার কিয়দংশ প্রতিফলন,
অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ উন্মাদ
স্লোগান, পোষ্টার, মিছিল, মিটিং, প্রতিবাদ
এ জীবনে প্রাপ্ত ক্ষণিকের তৃপ্ত স্বাদ, ... এসব,
আমার বিপ্লব।।
আমি কখনই কবি ছিলাম না;
আমার লেখা যত কবিতা ছন্দ
আমার জীবনে সুখ দুঃখ আনন্দ,
না পাওয়ার বেদনা
অভিমান অভিলাষ কামনা বাসনা,
সাজিয়েছি বর্ণে বর্ণে কবিতার খাতায়
আমার বেরথ কবিতায় ।
আমার কাঁধের ঝোলা, লম্বা পাঞ্জাবীর ঝুল
গোঁফ দাড়ি কাঁদ অবধি লম্বা চুল
এসবই আমার কবিত্ব।
আমি প্রেমিক, বিপ্লবী, কবি নই;
এসবের কিছুই আমি ছিলাম না
কখনই ছিলাম না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



