somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্যাংক, একজন উপদেষ্টা ও একটি সফটওয়ার

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি দেশ যখন স্বাধীন হয়, তখন তার সার্বভৌমত্বের অনেকগুলো বড় নিদর্শনের মধ্যে অন্যতম একটি হল তার নিজস্ব ব্যাংক। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি সকল বাংলাদেশীর ব্যাংক। ফলে এই রকম একটি গুরত্বপূর্ন স্থানে আমরা কেন ভারতীয় একজন উপদেষ্টা রাখবো, এবং তার দেয়া সফটওয়ার ব্যবহার করবো? আমাদের দেশে কি কোন সফটওয়ার বিজ্ঞানী নেই যারা বাংলাদেশ থেকেই সেটা তৈরি করতে পারে ?

আমাদের একটা অভ্যাস আছে আর তা হল খুব তাড়াতাড়ি আমরা মন্তব্য করে বসি। একটা ব্যাপারে আমি নিজেকে খুব স্পষ্ট করে উপস্থাপন করতে চাই। ভারতের বা পাকিস্তান নিয়ে কথা না। আমি কোন পাকি না, আবার রেন্ডিয়াও না। আমি আমার দেশের স্বার্থে কথা বলবো। স্বাধীনতার ২ দশক পরে আমার জন্ম। তাই ইতিহাস থেকে ১৯৭১ সালে পাকিস্তান আমাদের সাথে কি করেছে তা যেমন পড়েছি, আবার ভারত আমাদের সাথে কি করেছে সেটাও জানি।যদিও বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বইয়ের ইতিহাসও পরিবর্তন হয়েছে। কিন্তু আমার আলোচনার বিষয় সেটা নয়।

আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হবার ঘটনা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পুরো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের বর্তমান সরকার ২টা কাজে খুব বেশি পারদর্শী। এক, তারা দায়িত্ব খুব ভালো করে এড়িয়ে যেতে পারে। দুই, দেশের ভিতরে বড় কোন ঘটনা ঘটলে সাথে সাথে অন্য কোন ঘটনা ঘটিয়ে সেই দিক থেকে সারা বাংলাদেশের মানুষের খেয়াল কেড়ে অন্যদিকে দিয়ে দিতে পারে। বর্তমান সরকার যত সহজেই বলুক না কেন এই টাকা চুরি হবার ব্যাপারটা তেমন কোন ব্যাপারই না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ফেডারেল রিজার্ভ যে ব্যাংক আছে আমেরিকাতে, এখানে সাধারণত, যে ট্রানজেকশন হয় তা গভর্মেন্ট টু গভর্মেন্ট সিকিউর ট্রানজেকশন। এখানে ভেতরের কেউ না থাকলে এই ধরণের সুপরিকল্পিত চুরি সম্ভব নয়। ভারতের যে সফটওয়ার আমাদের ব্যাংক ব্যবহার করছে আমরা কি জানি সেই সফটওয়ারে কোন ব্যাক ডোর আছে কি না, যার মাধ্যমে টাকা চুরি করা সহজ। এটি ব্যবহারের আগে বাংলাদেশের কোন সফটওয়ার ডেভেলপার বা সফটওয়ার ইঞ্জিনিয়ার দিয়ে টেস্ট করা হয়েছিল কিনা?

এই প্রশ্নগুলো করে কি হবে, আমাদের দেশের রাজনীতিবিদেরা তো আর জবাবদিহিতার ধার ধারেন না। তাদের আচরণ আর কথাবার্তা শুনলে মনে হয় যেন তারা জবাবদিহিতার উর্ধে।

আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সার্থে আমরা কাউকেই ছাড় দিবো না।সেটা ভারত হোক আর পাকিস্তান হোক, আর যে কোন দেশ হোক না কেন । ভারত আমাদের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছিল বলে দাদারা যা বলে তাই চোখ বুজে শোনাটা যেমন ঠিক নয়। তেমনি তাদের দেয়া সবকিছু নেওয়াটাও ঠিক না। কারণ ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করলে দেখা যায়, ভারত আমাদের সাহায্য করেছিল তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। সেই সাহায্য কোন সহমর্মিতার সাহায্য ছিল না।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×