শেষপ্রান্তে
০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওই দূ-র নিলিমা...
চেয়ে দেখো- দেখো-ই'না একবার...
দেখো গোধূলি লগ্নে তার অপরূপ সাজ,
চেয়ে দেখো আজ, সেজেছে স্বর্ণালী সাজে।
দেখো লাল টকটকে ওই রক্তিম সূর্য,
তারুণ্যে ভেসে চলা যুবকের, সেই
প্রেমিকার ঠোটের মতই মুগ্ধতায়,
আকর্ষিত হবে তুমি...! দেখো সূর্য,
এত তেজস্বতা আর আগুন যৌবন হারিয়ে
কত কোমল এখন শেষ প্রান্তে....!
এই সৌন্দর্যরূপ থাকবেনা বেশিক্ষণ,
সব সৌন্দর্য তলিয়ে যাবে গহীন অন্ধকারে;
সময় বেশি নেই তার রূপ দেখাবার..।
এটাই বুৃঝি নিয়ম, এটাই খেলা স্রষ্টার।
হবেই একদিন সবার শেষপ্রান্ত এসে দাঁড়াতে।
শেষপ্রান্তের কথা স্মরণ রেখো, এসো
কোমলতায় ভরি মন।
সময় থাকতেই দেখাই নিজের সৌন্দর্যরূপ,
গড়ে তুলি ভালোবাসা আর মমতায় বিশ্ব।
সৃষ্টি করি মানুষে মানুষে আত্মার-সেতুবন্ধন।
হে তরুণ, হে যুবক-
মেতে ওঠো সৃষ্টি সুখের উল্লাসে,
ভালোবাসা কর সৃষ্টি, শুদ্ধি করো নিজেকে,
সময় হাতে রেখে... শেষপ্রান্তে-
গিয়ে দাঁড়ানোর খুব আগে...।।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন