বুঝলি না'রে তুই
১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভালোবাসা পাওয়ার জন্যই,
বারবার তোর কাছে ছোটে আসি।
অভাগার ভালোবাসার খুব অভাব,
বেঁচে থাকার সকল প্রেরণা যে তুই।
পূর্ণতা পেতে এসে নিঃস্বতায় ভরি,
মনে বাড়ে বিদ্রোহানল নেই জবাব।
জ্বলে পুড়ে অঙ্গার দেখার কেউ নাই,
হৃদয়ে জমানো কান্নায় বুক ভাসাই।
বড্ড ক্লান্ত আমি তবু তোকেই চাই,
রেখেছি হৃদয় মাঝে আমি যত পুড়ি।
এখনো আছে'ই এমনে তোর প্রভাব,
দেখলে তকে শত ব্যথা কষ্ট ভুলে যাই।
ভেঙে হয় চূর্ণবিচূর্ণ যতবার প্রেম গড়ি,
বুঝতে পারিনা তোর কোনই স্বভাব।
নিজকে বারবার করে চলেছি জবাই,
নাই'রে! আমার মতো দুখী ভবে নাই!
আষাঢ়ের অবাধ্য মেঘগুলো বড়ই
জোট বেঁধেছে, দুচোখে জল ভারি,
ভেঙেছে বুঝি সকল দুঃখের বাঁধ।
মুহূর্তে ভাসিয়ে দিল সুখ স্বপ্ন সবই।
স্রোতের তীব্রতায় আজ ডুবি ভাসি,
মাঝে মধ্যেই কষ্টের বিকট বজ্রপাত।
দুঃসহ যন্ত্রণা কি'করে তোকে বুঝাই
বুঝলি না'রে তুই দেখলি না তাকাই!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন