somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী দল অবশ্যই থাকতে হবে

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কালামে পাকে আছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা সত্য ও ন্যয়ের পথে মানুষকে ডাকবে।

কাজেই ইসলামী দল অবশ্যই থাকবে।
যারা বলে ইসলামী দল বা রাজনীতি ইসলামে নেই তারা বোকার সর্গে বাস করছে। জেনে বুঝে ইসলাম সম্পর্কে কমেন্টস করা উচিত। আমাদের একজন সম্মানীত মন্ত্রী সম্প্রতী নিজের মনগড়া মত দিয়ে ইসলামকে ব্যাখ্যা করতে যেয়ে মুসল্লীদের দ্বারা লাঞ্চিত হয়েছেন। এটা সত্যই দু:খজনক। এটা অপ্রত্যাশিত। কিন্তু যারা এমন পর্যায়ের ব্যাক্তি তাদের কথাবার্তা একটু তথ্যবহুল হওয়া দরকার।

গনতন্ত্রে সবদলই অংশ গ্রহন করবে। জনগন যাকে খুশি তাকে ভোট দিয়ে বাছাই করবে। আর আল্লাহ চাহেত যে বেশী ভোট পাবে সেই সরকার গঠন করবে। কাজেই এখানে অমুক দল থাকবেনা তমুক দল নিষিদ্ধ এটা গনতন্ত্রের খেলাপ।

বাংলাদেশের মানুষ যদি ইসলামী দল পছন্দ করে তবে ইসলামী দল নির্বাচিত হবে। না করলে না। তাদের রাজনৈতিক ময়দানে অংশগ্রহন অবশ্যই যু্ক্তিযুক্ত। তাদেরকে কেউ প্রতিহিংসা বসত বা নিজেদের নৈতিক আদর্শ চুতির কারনে ভয় করে ভোটে হারার ভয়ে নিষিদ্ধ করার পায়তার বা দাবি যেনো মামুর বাড়ীর আবদার।

যারা রাজাকার মানবতা বিরোধী তাদের বিচার শুদ্ধ ও স্বচ্ছ হতে হবে। এতে কারো আপত্তি নেই। দেশ প্রেমিক জনতা মীরজাফরদের বিচার চায়। তবে ছল চাতুরী করে কাউকে আসামী বানিয়ে নয়। তথ্য প্রমানের ভিত্তিতে প্রমান করে তবেই বিচার করতে হবে। আর এক্ষেত্রে ইসলামী দলকে টার্গেট করে বিচার করা ঠিক নয়। হ্যা কোন কোন ইসলামী দলে যুদ্ধাপরাধী থাকতে পারে। তাই বলে সব ইসলামী দল বা পুরো দল কে দোষারপ ঠিক নয়। এতে শুধু প্রতিহিংসাই প্রাকশিত হয়। মোট কথা যুদ্ধাপরাধ ইস্যুতে ইসলামী দল নিষিদ্ধের পায়তারা করা কখনোই উচিত হবে না।

হ্যা কোন দল যদি যুদ্ধাপরাধের বিচার এর বিরোধীতা করে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে সব দলকেই। নিরপেক্ষ ও সুষ্ঠ বিচার করার পর তার বিরুধিতা যুক্তিযুক্ত নয়। তবে বিচার এ যদি সমস্যা থাকে তার বিরোধিতা শুধু নয় এর বিরুদ্ধে জনমত গঠন করা সকল দলেরই কর্তব্য।

ইসলামী দলগুলোর বেশীর ভাগই নিরপেক্ষ বিচারের পক্ষে। তারা শুধু রাজনৈতিক প্রতিহিংসা চিরতার্থের হাতীয়ার হিসেবে যেনো বিচার না হয় এর বিপক্ষে। আর যুদ্ধাপরাধ বিষয়ে ইসলামী দলকে শুধু টার্গেট করা ঠিক নয়। অনেক অমুসলিমও আছে যারা রাজাকার ছিল।

ইসলাম যেহেতু শান্তীর কথা বলে তাই প্রকৃত ইসলামী দলগুলো শান্তীই চায়। কাজেই ঢালাও ভাবে ইসলামী দল নিষিদ্ধ করার দাবি করা ঠিক নয়।
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×