somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় গেলে সাধন হবে না

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিলন হবে কত দিনে.... দুই নেত্রীর একে অন্যের সনে
হয় নি মিলন..........হয়েছে কথার গুঞ্জরন
আবার বৈধ না অবৈধ প্রশ্ন
আলাপ চারিতায় আড়ি পাতন।

সংলাপ নিয়ে সং সেজে ফোনের নাটক । দুই নেত্রীর মধ্যে রেশারেশী না কমিয়ে আরে বাড়িয়ে দিল বলে মনে হচ্ছে। যে ভাবে কথা চালাচালি হলো তাতে মনে হলো সামনা সামনি যদি থাকতো চুলোচুলি লেগে যেতো। আমারা জনগন এখন কি বোকা আছি? না নাই। আমরা সব বুঝি। কোনটা সংলাপ আর সঙ আলাপ তা বোঝার ক্ষমতা আমাদের আছে। যা হোক সংলাপে একটা লাভ হলো তা হল দুই নেত্রী তাদের প্রাথমিক ক্ষোভটুকু এই আলাপে পশমিত করেছেন। এখন গনভবনে দুই নেত্রীর দেখা হলে কথা হলেই হয়। তবে সময় আর হাতে বেশী নাই। যা করার তরিত গতিতে করতে হবে। হরতালতো শুরু হলো । শুরু হলো নিসংসতা। শুরু হলো গোলাগুলি, শুরু হলো বোমাবাজি।
এই অবস্থা চলতে থাকলে দেশের মানুষের ভোগান্তি চরমে পৌছবে। ধংস হয়ে যাবে দেশের অর্থনিতি, শিল্প সব।

কে হবে ? নির্দলীয় সরকার প্রধান? কারা হবেন এর উপদেষ্টা সদস্য?
এ নিয়ে সমস্যা। দুই দল মিলে একটা সুরাহা করা কোন বেপার না। না তা করা হচ্ছে না। বা করতে চাইছে না যে নো কেউ। কিন্তু কেন?

যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে। ক্ষমতার লোভ পেয়ে বসেছে দুই দলকে। যে তরিকায় নির্বাচন করলে ক্ষমতায় যাওয়া যাবে তার পথ পরিষ্কার করতে দুই দল না না ধরনের ফর্মুলা নিয়ে উঠে পড়ে লেগেছে।
দুই দলের মধ্যে ভয় আছে। আছে শংকা। ক্ষমতায় না গেলে পড়তে হবে মারাত্মক বিপদে। থাকতে হবে রাজনৈতিক মামলা মধ্যে। হয়রানির মধ্যে।
জেল, জুলুমের স্বীকার হতে হবে। কারন দুই দলে কেউইতো আর ফেরেশতা নয়। তাদের দু হাতের কামাই তাদের তারিয়ে বেরাবে।
তাই বড়ই ভয়
নির্বাচনে হারলে,
কি জানি কি হয়।

দুই নেত্রী আলোচনায় বসলে একটা সমাধান হবে এটা আমাদের আশা। তবে সমাধান হবেই এমন নাও হতে পারে। তারপরও জাতি চায় দুই মেরু দুইজন আলোচনায় বসুক। যাতে নির্বাচন একতরফা না হয়। যাতে সর্বজন গ্রাহ্য একটা নির্বাচন হয়। তা না হলে আবারো অবৈধ কোন শক্তি গেড়ে বসতে পারে এ বাংলায়। তাই সময় থাকতে হাল ধরুন। ধানাই পানাই করে কোন লাভ নাই। অতিসত্তর একজন নির্দলীয় সরকার প্রধান ঠিক করুন। কোন ভাবেই প্রধান মন্ত্রী নন। কারন তিনি প্রধান থাকলে লেভেল ফিল্ড হবে না। সরকারী সুবিধা নিয়ে এখনই চলছে নির্বাচনী কাজ কর্ম। পরে কি হবে আল্লাহ মালুম। এখন সময়ের দাবি হলো লেভেল ফিল্ড করে সবার সমান সুযোগ রেখে সুষ্ঠ নির্বাচন । সকল দলের অংশ গ্রহন। এটাই এখন একমাত্র চাওয়া। এটাই জেনো হয়। যতই দেরি হবে ততই পরিস্থিতি আরো খারাপ হবে। তৃতিয় শক্তি বা অপশক্তি এই সুযোগের অপেক্ষায় আছে। এই উর্বর সময়ে কোন সুরাহা না হলে পরে পস্তাতে হতে পারে।

মনিষিরা বলে সময়ের কাজ সময়ে করতে হয়।
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। তাই লালনের ভাষায় বলছি - দ
দিন থাকিতে দিনের সাধন
কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×