somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারপাসে শুধু মোসাহেবের জয় জয়কার, সাবধানতা কাম্য

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি হচ্ছে চারপাসে। দেশের অবস্থা দেখে সমাজ সংসার সব বিসর্জন দিয়ে বৈরাগী হয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে। গুন গুন করে তাই গেয়ে উঠি-
আমার মনতো বসে না গৃহ কাজে সজনিগো
অন্তরে বৈরাগীর লাউয়া বাজে
কি করিব কোথায় যাব
এ দুঃখ কারে জানাব
মনের মত মানুষ মিলে না…………..

মোসাহেবে ভরে যাচ্ছে দেশ। খালি পামপট্টি মারা। চাটুকারে ছেয়ে গেছে দেশ। সেই কবিতা ছোটবেলায় পড়েছিলাম মনে পড়ে যায়……
সাহেব বলেন চমৎকার……মোসাহেব বলেন হতেই হবে হুজুরের মত অমতকার ……।
এতো কোন দল বা গোষ্ঠির চাটুকারি নয় এতো ক্ষমতার চাটুকারি। একটি পুরনো প্রবাদ অতি ভক্তি চোরের লক্ষন। ভক্তি থাকা দরকার। কিন্তু কোন কিছু নিয়া বারাবারি ভাল না। পুলিশ এতটাই ভক্তি দেখাতে গেল যে একজনের চোখ নষ্ট করে ফেলল। উকিল সাব এতটা ভক্তি দেখালো যে,একজন নিরিহ মানুষকে মামলা দিয়ে হেনস্থা করে ছারল।

অতি উৎসাহিদের কারনে আজ ৫৭ ধারার ফেরে সাংবাদিকরা। স্বাধীনভাবে মত প্রকাশ এর পথ রুদ্ধ করার পায়তারা চলছে।
চিকনগুনিয়া রোগ মহামারি আকার ধারন করেছে স্বীকার করছে না দুই মেয়র। উল্টো নিজদের দোষ ঢাকার জন্য বলছে ঘরে ঘরে যেয়ে মশা নিধন সম্ভব নয়। নিজের ঘারে দোষ নিলেযে, ভোট কমে যাবার ভয়। তাই ফাউ পেচাল। শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়া। জলবদ্ধতা বলে কিনা ঘরবাড়ি করে জমি দখল হয়ে গেছে পানি যাবে কোথায়? জলবদ্ধতা হবেই। বাহ! কি সুন্দর দায় সারা কথা। আচ্ছ এ অবস্থা ওনারা মেয়ের হবার আগেওতো ছিল। মেয়র হলে এগুলো নিরসন করে এদেশকে সিঙ্গাপুর বানাবেন এটা বলেই ভোট চেয়েছেন। এখন খালি উছিলা দিলে জনগন মানবে কেন? মেয়ররা এখান কিছু হলেই সমাধানের চেয়ে উছিলা দেন বেশী। এই অতিরিক্ত ছেবলামি গুলা না করলেই কি নয়।

আবার নির্বাচন কমিশন কোন দলের সাথে না বসে অতি উৎসাহে দিয়ে দিল এক রোড ম্যাপ। লাগিয়ে দিল গিট্টু আর সংশয়। আবার এদিকে এইচ এসসির ফলাফল এ পাসের হার কম অতি উৎসাহে মন্ত্রী বলেন এখন খাতা আগের চেয়ে ভাল করে দেখা হয়েছে। এই কথাটি কি না বললে হতো না। এখনতো মানুষ বলছে আগে তাহলে নরম করে যা ইচ্ছে তাই ভাবে খাতা দেখা হয়েছিল। ইচ্ছে করে গনহারে পাশ করানো হয়েছে যাতে জনগন বুঝে যে শিক্ষাতে দেশ কত উন্নত। এ জন্যই তখন যারা জিপিএ-৫ পেয়েছিল তাদের মেধা আই এম জিপিএ-৫ টাইপের।

বর্তমানে আসলে ক্ষমতার পুজা বেড়েগেছে মানবতা আর মানবসেবা গেছে মাটির নিচে দাফন হয়ে। রাস্তায় দেখালাম একটি এনার্জি বাল্ব এর এড সম্বলিত সাইনবোর্ড তাতে লেখা- Leader not misuse power এই টাইপের একটি কোটেশন। কথাটি ঐ সাইনবোর্ডেই রয়ে গেছে বাস্তবে তার দেখা নাই। এখন যত ক্ষমতার তোষামদি আর অপব্যবহার করা যায় ততই বড় নেতা হিসেবে নিজেকে জাহির করা যায়।

আমার মরহুম পিতার কাছে শুনেছিলাম, বঙ্গবন্ধুর সময়ও এমন তোষামদে ভড়ে গিয়েছিল। তার খুব কাছের লোকেরাই তার সাথে বিশ্বাস ঘাতকতা করে। এই তোষামদকারী চাটুকারদের হাতে তিনি নিসংসভাবে নিহত হন। তিনি কখনো ভাবতে পেরেছিলেন এত কাছের চাটুকার শ্রেনীর এসব লোক তাকে হত্যা করতে পারে? আবার ফিরে আসছে সেই খুনির দল । তাই সাবধানতাই কাম্য। সচেতনতাই কাম্য। সৎ অসৎ বাছাই না করে আমভাবে সবাইকে দিয়ে নৌকা ভারি করলে সেখানে সত্যিকারের সৎ মানুষ উঠার চান্স পাবে না। এইতো সময় ভাবার । তাই নয় কি?
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×