somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনায় ঈদ উল ফিতর২০২০

২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনার মাঝে এসেছিল রমজান চলেও গেল। ত্রিশটি রোজা পূর্ণ করে এল খুশির ঈদ। সবাই কন্ঠে ধ্বনীত হচ্ছে সেই মধুর গান-

ওমোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

কিন্তু কথা হলো করোনা কালে ঈদটি কি খুশির হবে? ঈদগাহে নামাজ পড়া যাবে না। কোলাকুলি না করে দূরত্ব বজায় রাখতে হবে। কারো বাসায় যাওয়া যাবে না। এমন একটি উদ্ভট পরিবেশে ঈদ কতটা খুশির হবে? ঈদ আজ খুশিময় নয়। করোনাময় ঈদ। সালাম করার জন্য পোলপান পা ছুতে পারবে না। যদিও ছুতে হয় হাত ধুতে হবে। কিন্তু পোলপান কি আর স্বাস্থ্যবিধী বোঝে? এ বছর ঈদ হবে স্বাস্থবিধীর ঈদ। এটা করা যাবে না। ওটা করা যাবে না টাইপ ঈদ। অবরিত আনন্দটা এবার গিলে খেলো করোনা। কেমন হবে এমন নিয়ন্ত্রিত ঈদ? গত বছর ঈদের আগের দিনটি ছিল বাজার করার টেনশন মানুষের ভীর ঠেলে হন্টন করে বাসা পৌছার টেনশন। কিন্তু সেটাতেও ছিল ঈদের আনন্দ মাখা একটা উত্তেজনা । কিন্তু এবার ঈদের আগের দিনটিতে তেমন কোন থ্রিল নেই। পানসে পানসে কেমন যেনো করোনাময় অন্যরকম পরিবেশ।

মনে হচ্ছে করোনা এখন আর মানুষের মাঝে শুধু নেই সে এখন আক্রান্ত করেছে আমাদের সকল খুশিগুলোকেও। যে ছেলে মা ছাড়া ঈদ করেনি আজ করোনার ট্রেপে পরে সেও আটকে আছে। মায়ের বুকে ফিরে তার হাতের সেমাই পায়েশ খেতে পারছে না। সন্তান পিতা ছাড়া ঈদ করছে। মোট কথা পারিবারিক শূন্যতার মাঝে গোৎতা খাচ্ছে এবারের ঈদ উল ফিতর ।

জনাব আবু জাহেদ চাকুরি করেন আই এফ আই সি ব্যাংকে। এবারের ঈদে যেতে পারছেন না গ্রাম। অথচ প্রতিবার মা-বাবার সাথে ঈদ করতেন।

জনাব কামরুল।গাজীপুরের একজন মেডিকেল রিপ্রেজেটেটিভ। কভিড-১৯ এর কারণে এবার যেতে পারছেন না মা-বাবার কাছে।
.
গামেন্টস কর্মী দেলোয়ার হোসেন প্রতি বছর গ্রামের বাড়িতে যেয়ে ঈদ করেন। এবার যানবাহনের স্বল্পতার কারনে মা-বাবার সাথে ঈদ করতে যেতে পারেনি ।

এমন হাজারো পেশার মানুষের এবারের ঈদের আনন্দ শূন্যতায় ভরে আছে।
ডিজিটাল জমানার কারনে যাদের স্মার্ট ফোন আছে তারা হয়তো আপনজনের চেহারাটা দেখতে পাবেন। কিন্তু সেটা অনেকটা দুধের সাধ ঘোলে মিটানোর মত। কি আর করা এই ঘোল খেয়েই ঘোলা পরিবেশে ঈদের আনন্দ খুজে নেই সবাই। সবাইকে ঈদ মোবারক!

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ রাত ৮:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×