আমার আজও মনে আছে, সেই ছোট বেলায় কেমন করে দু জনে পথ হেঁটেছি। একদিন হঠাৎ সাঁকো থেকে আমি পড়ে গিয়েছিলাম। ওর কী কান্না! ভাবতে গেলে আজও অবাক হয়ে যাই।

একজন মানুষ কতটুকু ভালবাসলে এ ভাবে কাঁদতে পারে। সে তার প্রমান। আমি তার নাম বলবো না। কেবল তার ভালবাসা গুলো বলবো।
একদিন বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে। এই বৃষ্টির মাঝে আমার জন্য তরকারি নিয়ে এসেছে অনেক যত্ন করে। যা দেখে আমি অবাক! এমন সময় কেমন করে সম্ভব ? এভাবে আসা।
ঝড়ের মাঝে আম কুঁড়িয়ে আমার জন্য নিয়ে এসেছে। সে আমাকে এত ভালবাসে। কিন্তু আমি তাকে কতটুকই ভালবাসতে পারলাম। এটা এখন প্রশ্ন।
কিন্তু না পারলাম না। আমার ভালবাসার আগেই সে হারিয়ে গেছে। যখন আমি ভালবাসতে শুরু করলাম, আর ঠিক তখনই সে হারিয়ে গেল।
কিন্তু কোথায় ? সে কথা বলতে গেলে চোখে পানি এসে যায়। থাক, নাই বা বললাম আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

