
মজার ব্যাপার ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে অভিষেক না হলেও তিনি বিশ্বকাপ কাঁধে নিয়ে দেশে ফিরেছিলেন
এবং শেষ পর্যন্ত আর কোন দিন দেশের হয়ে খেলার সৌভাগ্য হয়নি।
বেচারার নাম সুনীল ওয়ালসন।
তিনি ক্রিকেটের একজন বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বকাপ ক্রিকেটে ১৯৮৩ সালে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য।
কিন্তু এই সুনীল বিশ্বচ্যাম্পিয়ন হয়েও এমন অদ্ভুত একটি রেকর্ডের মালিক, যা আর কারোরই নেই।
ক্রিকেট ইতিহাসের আর কোনো খেলোয়াড়ই বিশ্বকাপ আসরের পুরোটা সাজঘরে কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতেননি।
১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন সুনীল ওয়ালসন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্বকাপের পর আর কোনো দিনই ভারতীয় দলে ডাক পাননি এই ওয়ালসন।
তাই তিনি কোন ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলা এক মাত্র বিশ্বকাপ জয়ী প্লেয়ার।
এই মিডিয়াম পেসার বোলার ৭৫ ফাস্টক্লাস ম্যাচে ২১২ উইকেট নিয়েছিলেন।
তথ্য সূত্রঃ espncricinfo
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



