somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদৃশ্য বালকের সাহিত্য চর্চা আর মানুষকে বিরক্ত করতে এতো মজা লাগে আগে জানতাম না।;):):)B-);)

২১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন হলো মাথায় মধ্যে সাহিত্যের পোকা ঢুকেছে। গতকাল সন্ধায় বাসের জন্য অপেক্ষা করছি, ভাবলাম বাস আসতে আসতে কিছু একটা লেখার চেষ্টা করি। দু'টুকরো কাগজ আর কলম হাতে নিয়ে লেখা শুরু করলাম, আর মনে যা আসলো লিখতে শুরু করলাম। এক পৃষ্ঠা লিখতে লিখতে বাস এসে পড়লো। বাসে উঠে বসলাম তখনও কাগজ কলম হাতে। আমার পাশে এক ভদ্রলোক বসলেন আর আড়চোখে আমার কাগজ কলমের দিকে তাকাচ্ছেন। হঠাৎ মাথায় একটা শয়তানী বুদ্ধি চাপলো, লোকটাকে আমি বিরক্ত করে ছাড়বো, আমার লেখা দেখতে চায় কতবড় হিম্মত!!! X(X((X(X((

বাইরে তখন ঝিরি ঝিরি বৃষ্টি পরছে, কবিতা লেখার উপযুক্ত সময়। আমি এমন একটা ভাব ধরলাম যে আজ আমি ব্যাপক এক লেখক, ব্যাপক একখান কবিতা লিখতে যাচ্ছি।;);):)B-) তাকিয়ে দেখলাম লোকটাও একটু নড়েচড়ে বসছে, আমি যা লিখবো সে তা দেখেই ছাড়বে। আমাদের বাসটা হেলেদুলে খুবই ধীর গতিতে চলছে। আমি একটু পরপরই লেখার ভান ধরছি, আর পরীক্ষার সময় একবন্ধু যেমন অন্য বন্ধুকে না দেখানোর জন্য হাতদিয়ে ঢেকে লিখে ঠিক ঐ রকম ভাব, কিন্তু কিছুই লিখছি না।:P:P ভাবটা এমন যেন যা লিখতে চাচ্ছি তা আমার পেটে আছে মুখে নেই, মুখে আছে তো কলমে নেই।:);) এমন করতে করতে ঘন্টা খানেক পার করলাম। দেখতে পাচ্ছিলাম যে লোকটা চড়ম বিরক্ত হচ্ছে আর তার অতিষ্ঠ হয়ে উঠেছে। এখক্ষণ ধরে বসে থেকে সে একটা অক্ষরও লিখতে দেখেনি আমাকে। মাঝে মাঝে আমি কলমটা আঙ্গুলে ঘুরাচ্ছি, মুখের সামনে নিচ্ছি, আর ভাবটা এমন যে আমি এখনি কিছু লিখবো। এবার লোকটা তার মোবাইল নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লো, এই সুযোগে আমি আগে লেখা কাগজটা নিচ থেকে বের করে ভাজ করতে লাগলাম, দেখি লোকটা আবার তাকাচ্ছে। আমি কাগজটা তাড়াতাড়ি ভাজ করে ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এমন ভাব করলাম যে আমি এটা এখনই লিখেছে। খুবই গোপনীয় কিছু কাউকে দেখানো যাবে না। আমার এই কান্ড দেখে লোকটা এবার চড়ম বিরক্ত আর অবাক ও হলো সে ভেবে পাচ্ছে না আমি এটা লিখলাম কখন। এরই মধ্যে হেল্পার আসলো ভাড়া চাইতে আর তো লোকটা পুরাপুরি ক্ষেপে গেলো তার উপর বললো "ঐ তোর ড্রাইভাররে তাড়াতাড়ি চালাইতে ক"। আমার বুঝতে বাকি নেই যে আমার রাগটা ওর উপর ঝাড়া হলো। আমি বুঝলাম না আর ক্ষেপান যাইবো না, তাইলে বিপদ আছে। আমি এবার চোখ বন্ধ করে আরো গভীর চিন্তার ভাব ধইরা ঘুমাইয়া পড়লাম। বাসার কাছের বাসস্ট্যান্ডে এসে ঘুম ভাঙ্গলো, দেখি পাশে লোকটি নেই আর সাথে আমার হাতের সাদা কাগজটাও যেটাতে আমি প্রায় দেড়-দু'ঘন্টা চেষ্টা করেই কিছুই লিখিনি ( মূলত ইচ্ছা করেই)।:):) কাগজটা আশে পাশে খুঁজলাম পেলাম না। তখন মনে হলো হয়তো লোকটাই নিয়ে গেছে এই ভেবে যে, নিশ্চয় আমি কিছু লিখেছি কোন অদৃশ্য কালি দিয়ে বাসায় গিয়ে আমার লেখার চৌদ্দগুষ্টি উদ্ধার করবে। লোকটার কথা ভেবে শুধু হাসতেই আছি আর হাসতেই আছি।B-);):D

তবে পুরো ঘটানা থেকে বুঝতে পারলাম আসলে এটা আমাদের অভ্যাসে পরিনত হয়েছে, ধরুন বাসে বা পাবলোক প্লেসে আপনি আপনার মোবাইলে একটা এসএমএস লিখছেন, অথবা গেম খেলছেন, অথবা অন্য কিছু করছেন তা কেউনা কেউ লক্ষ্য করছে। মানে আমাদের প্রতিটি কর্ম কান্ডের উপর কারো না কারো দৃষ্টি রয়েছে।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×