somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানিশাইল........(২)

২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগের অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন কানিশাইল........(১)

--রেহান, তুমি এরপর যখন আসবে তখন আবার এখানে আমরা আসব, ঠিক আছে? জানো এ জায়গাটা আমার কত পছন্দের?
-- ঠিক আছে, তুমি না আসলেও আমি আসব।
ও মজা করা বোঝেনা। সবসময় সবকিছুতেই সিরিয়াস হয়ে যায়।

--বাহ এটা হয় নাকি? কখনো এটা হবেনা।

তখন আমি জীবনানন্দের সেদিন দুজনে আওড়াচ্ছি...............

আমি তাকিয়ে আছি বয়সী সেই গাছটির দিকে। এখানে আমি ছাড়া এখন কেউ নেই।

--অ্যাই, ঐ গাছটার নিচে বসতে চাই আমি। দ্যাখনা, ছেলে দুটো বসে আছে।
--তুলে দিই?
--ধুর, শুধু মজা কর তুমি, তোমাকে আর কিছু বলবনা।

সন্ধ্যা হয়ে আসছে। ওর হোস্টেলে পৌছে দিয়েই আমাকে ছুটতে হবে ইস্টিশনে।

--তিশা সন্ধ্যা হয়ে আসছে, যাবেনা?
--আর একটু থাকি না? প্লিজ। তোমার ভাল লাগছেনা?
--ভাল লাগবেনা কেন? কিন্তু আমাকে যেতে হবেনা?
--ঠিক আছে চল।

ঠিক এরকম সময়ে হঠাৎ বৃষ্টি আসছিল। কাল মেঘে অন্ধকার হয়ে যেতে লাগল সবটুকু আলো। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে আমি হাঁটতে লাগলাম।

--হায় হায় এখন কি হবে? বৃষ্টি শুরু হলে তো নৌকা বন্ধ হয়ে যাবে।
--তাইলে আমি তো গেছি। আমাকে আর ঢাকা যেতে হবেনা।
--ও। কত মজা হবে তাহলে। আমরা সারারাত নদীর ঘাটে বসে থাকব।

নদীর ঘাটে কখন পৌছালাম খেয়াল করিনি। আজও আষাঢ় এর প্রথম দিন। কাকতলীয় না , আমি ইচ্ছে করেই বেরিয়েছি আজ।

--আরে নৌকা তো ছেড়ে দিল। এখন কি হবে?
আমি এবার সত্যিই ভয় পেলাম। ওকে জিজ্ঞএস করলাম
--আর আসবেনা?
--আসবেনা কেন, দেখছনা ঐ পাড়ে অনেক লোক, নিয়েই চলে আসবে।
আমি হাফ ছেড়ে বাঁচলাম।

--ভালই হল, আরো কিছুক্ষন বসতে পারব আমরা। তুমি আজই যাবে?
--হ্যা, কেন?
--থেকে যাওনা আর একদিন।
--কি করব বল? যাওয়াতো লাগবেই।

এপাড়ে নৌকা ভিড়ল। সবাই নেমে গেলে ঊঠে বসলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যেআমি ভিজতে লাগলাম আষাঢ়স্য বাদলে।

পাড়ে ভিড়ল নৌকা। পাড়ানি দিতে গিয়েই বললাম,
--ভাই কত হয়?
--কয়জন আপনারা?
--হুমম দুইজন।
--তাইলে চার টাকা। আরেকজন কই আপনের?
--আএকজন নাই, আপনি চার টাকাই রাখেন।

লোকটি বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার বিস্ময় কেটে যাবার আগেই আমি হাঁটতে শুরু করলাম। তখনো বৃষ্টি পড়ছে। কানিশাইল ঘাটে বোধহয় এই আমার শেষ ফিরে আসা।

[ রেহানকে নিয়ে লেখা ২য় গল্পটির এটাই শেষ অংশ। আপাতত আবার রেহান ঘুমোতে যাক,কানিশাইল ঘাটে আর তার ফেরা হবে কিনা জানিনা। সবাইকে শুভেচ্ছা।]
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×