somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ঘেঁটুপুত্র কমলা’ আসছে ৭ সেপ্টেম্বর।((গানেরMP3এবং YOUTUBE লিংকসহ))

৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘ঘেঁটুপুত্র কমলা’ ছবিটির শুভ মহরতে নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ ঘোষণা দিয়েছিলেন, এটাই তার পরিচালিত শেষ ছবি। তাৎক্ষণিকভাবে অনেকেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তাকে অনুরোধ জানিয়েছিলেন।

জবাবে হুমায়ূন আহমেদে মৃদু হেসেছিলেন। তিনি তার কথা রেখেছেন। সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন না ফেরার দেশে।

হুমায়ূন আহমেদের শেষ ছবি ‘ঘেঁটুপুত্র কমলা’ দর্শকদের সামনে আসছে আগামী ৭ সেপ্টেম্বর। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি শুরুতে ঢাকার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পাচ্ছে। পরবর্তীতে সারাদেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।

হুমায়ূন আহমেদকে হারানোর গাঢ় বেদনার মধ্যেও স্বস্তি এটুকুই যে, ছবিটি তিনি দেখে যেতে পেরেছেন। যুক্তরাষ্ট্রে ক্যানসার চিকিৎসাধীন থাকাকালে কিছুদিনের জন্য তিনি দেশে ফিরেছিলেন। কাছের কিছু মানুষ আর সংবাদকর্মীদের নিয়ে হুমায়ূন আহমেদ গত ২৯ মে উপভোগ করেন তার আন-রিলিজড ছবি ‘ঘেঁটুপুত্র কমলা’।



সেদিন অবশ্য অনেকেই আশা করেছিলেন যে, হুমায়ূন আহমেদ সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। আবার তিনি বানাবেন চলচ্চিত্র। কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আরেক।

কঠিন বিষয়কে সহজভাবে তুলে ধরাই ছিল হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় গুণ। প্রতিনিয়ত ঘটে যাওয়া সমাজের কঠিন সত্যগুলোকে তিনি নিপুন দক্ষাতায় ফুটিয়ে তুলেছেন তার রূপালী ক্যানভাসে।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরী ‘আগুনের পরশমণি’ ছবি দিয়ে ১৯৯৫ সালে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন হুমায়ূন আহমেদ। এরপর একে একে নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘আমার আছে জল’। তার পরিচালিত সর্বশেষ ছবি ‘ঘেঁটুপুত্র কমলা’।

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মামুন। এছাড়াও অন্যসব চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, প্রাণ রায়, তমালিকা কর্মকার, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্রপাধ্যায়, জুয়েল রানা, পুতুল, কুদ্দুস বয়াতি, আগুন, আবদুল্লাহ রানা, মাসুদ আখন্দ, খুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পী প্রাপ্তি ও প্রান্তি এবং আরও অনেকে।

বাংলাদেশের ভাটি অঞ্চলের এক সময়ের সমাজ বাস্তবতার বাস্তব গল্প নিয়েই ‘ঘেঁটুপুত্র কমলা’। আধুনিকতা বা শিক্ষার আলো যখন বর্ষায় বিচ্ছিন্ন হয়ে থাকা ভাটি অঞ্চলের মানুষদের মাঝে পৌঁছেনি। সে সময় সেখানকার সচ্ছল ও সামর্থ্যবান পুরুষরা বিনোদন হিসেবে ‘ঘেঁটুর গান’ নিয়ে মেতে থাকতো। কমবয়সী যেসব ছেলে বিভিন্ন জায়গায় মেয়ে সেজে গান পরিবেশন করতো, তাদের একধরনের বিকৃত যৌনাচারের শিকার হতে হতো। সৌখিন মানুষের স্ত্রীরা ঘেটুুঁপুত্রদের দেখতেন সতীন হিসেবে। এক সময়কার সমাজের এই অন্ধকার দিক আলোতে নিয়ে আসার চেষ্টা করেছেন হুমায়ূন আহমেদ এ ছবির মাধ্যমে।

‘বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া নাচে পেখমও মেলিয়া।’ এরকম বেশ কিছু লোকজ গান এ ছবিতে ব্যবহার করেছেন হুমায়ূন আহমেদ। পাশাপাশি হুমায়ূন আহমেদের নিজের লেখা গানও আছে ছবিতে। গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু ও এসআই টুটুল।

‘ঘেঁটুপুত্র কমলা’এমপিথ্রি লিংক

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×