somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টি-টোয়েন্টির সাজে টেষ্ট দর্শণ

০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেষ্ট ক্রিকেট অনেকটা ক্লাসিক ধ্রুপদী সংগীতের মতো। বুঝলে বিরাট সমঝদার না বুঝলেও প্রকাশ না করা চাই। পাছে আঁতলামীর সুযোগ যদি নষ্ট হয়ে যায়! টি-টোয়েন্টি টাইপ মানুষের সাথে টেষ্টকে গুলানো হলো কি হতে পারে এ সংক্রান্ত একটি গল্প মনে পরলো।

ড্যানী ভাই আমাদের এক জিগরি দোস্তের বড় ভাই। আমাদের সাথেও কঠিন খাতির। অনেকটা বন্ধুর মতো। প্রচন্ড প্রাণ প্রাচুর্যে ভরপুর একজন মানুষ। কঠিন স্মার্ট এবং ফ্যাশেনবেল । অলটাইম ফিট-ফাট। এ ব্যাপারে উনার থিউরী- কখন কোন মেয়ের চোখে পরে যান ঠিক নাই। তাই নো রিস্ক।

একবার আমাদের ধানমুন্ডির ভারতীয় হাইকমিশনারের মিলনায়তনে এক ক্লাসিক সংগীত শিল্পীর পরিবেশনা হবে। ভারতীয় হাইকমিশনের এই সাংস্কৃতিক উইংএ আমাদের এক বড় ভাই চাকরী করেন। আমাদের বন্ধু-বান্ধবদের ডাক দিলেন, “চলে আসো ব্যাপক ললনার সমাগম হবে।”

ড্যানী ভাইও শুনে কঠিন মাঞ্জা মেরে মাথায় জেল দিয়ে চুল খাড়া, টাইট ফিটিং ঝকমকে কালো পার্টি শার্ট, কালো প্যান্ট, চকচকে লেদারের জুতো পরে হাজির। মানে পুরা ডিস্কো পার্টি সাজ। যেহেতু ক্লাসিক সংগীতের আমন্ত্রণ মূলক অনুষ্ঠান। সবাই পাঞ্জাবী-পায়জামা, মেয়েরা শাড়ি, মানে ধ্রুপদি অনুষ্ঠানের আবহ আর কি। বিপদ ঘটলো যখন ন্ড্যানী ভাই এই পোষাকে অনুষ্ঠানে উপস্থিত। চরম বিব্রতকর অবস্থা। যেন টি-টোয়েন্টি ক্রিকেটের সাজে টেষ্ট ক্রিকেট খেলতে উপস্থিত।

অবস্থা প্রাথমিক চরমে গেলো যখন মিলনায়তন পুরা ভরে যাবার কারনে ড্যানী ভাইয়ের জন্য কোন সিট খালি পাওয়া গেলো না। পরবর্তী দৃশ্যঃ ড্যানী ভাই স্টেজের এক কোনায় বসে আছেন আমাদের আয়োজক বড় ভাইয়ের সাহায্যে। এ কেবল ড্যানী ভাই বলেই সম্ভব।সাড়া অঙ্গে চকচকে জামা-কাপড়। স্টেজে উনার উপস্থিতি সিরিয়াস দর্শকদের ব্যাপক ভ্রুকুটির জন্ম এবং আমাদের মতো ফিচেল দর্শকদের ব্যাপক আমোদ বিলাচ্ছে। “আআ-উউ-তেরে কেটে ধিননা” ইতাদি বোলে ক্লাসিক সংগীত চলছে। সমঝদাররা মাঝে মাঝে হাটুতে হাতের বাড়ি দিয়ে তাল ঠুকছেন। মুখে “বহত খুব, কেয়ামত” ইত্যাদি বোল চলছে। ড্যানী ভাই চকমকে সুরতে পুরা অডিয়েন্সকে নিজে দিকে ইতিমধ্যেই আকৃষ্ট করে রেখেছেন। উনি চিন্তা করলেন আমিও তো ক্লাসিক বুঝি এইটা বুঝানো দরকার। তাই ত্যাক্ত হয়ে এক পর্যায়ে উনিও তাল মেলালেন মুখে “বহত খুব, কেয়ামত” ইত্যাদি বোলের দ্বারা। ব্যাপারটার মধ্যে টাইমিং এর ব্যাপার আছে। কখন বলার কথা এবং কখন চুপ থাকার কথা জানতে সত্যিকারের ক্লাসিক সংগীতের এলেম দরকার। পুরা হল চুপ এই অবস্থায় ড্যানী ভাইয়ের বে-টাইমের বোল মুখে “বহত খুব, কেয়ামত” ইত্যাদি শুনে মনে হলো হলে বোমা ফুটেছে। অবস্থা চুরান্ত বেগতিক।

মনে হলো ধরিত্রী ফাক হয়ে যাক। কিন্তু ধরিত্রি অনড়। আমরা চিপা দিয়ে কেটে পরলাম। এক সন্ধ্যার জন্য যথেষ্ঠ হয়েছে। পিছনে ড্যানী ভাই তার চকমকে গেটাপ এক হল ভর্তি মানুষের রক্তচক্ষু নিয়ে বসে রইলেন। আমরা চলে আসার সময় শুনতে পাচ্ছিলাম গায়কেরঃ “পিয়া ঘার আয়ে…ও ও ও মেরে পিয়া ঘার আয়ে…” মনে হলো ঘর আসলেই আমাদের ডাকছে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×