বাস যাত্রা

০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি এবং আমার খালাতো ভাই রাতের বাসে চট্টগ্রাম থেকে ঢাকা আসছি। পুরা বাস প্রায় খালি। সবমিলিয়ে মেরে কেটে ১০-১২ জন মানুষ হবে। আমরা তাই একবার এই সিটে আরেকবার ঐ সিটে বেশ আরাম করে হাত-পা ছড়িয়ে বসে যাত্রা করছি।
রাত ৩ অথবা ৪টা। খালাতো ভাই সামনের সিটে। আমি মাঝের সারির তিন সিট নিয়ে ঘুমাচ্ছি। হঠাৎ গ্লাস ভাঙ্গার শব্দ এর সংগে সংগেই ভারী ধুপ শব্দ সবশেষে হেলপারের আর্ত চিৎকারে ঘুম ভাংলো।
ঘটনা কি? খালাতো ভাই গভীর ঘুমে ছিলো। বাস রাস্তার বামদিকের গাছের ডালে বাড়ি খেয়ে উইন্ডশিল্ড ভেঙ্গে গিয়েছে। ড্রাইভার আচমকা ব্রেক কষাতে খালাতো ভাই উড়ে গিয়ে পরেছে হেলপারের গায়ে। যুগপৎ তিন শব্দের রহস্য উন্মোচন হলো।
পরবর্তী ঘটনা কিঞ্চিত করুন। উইন্ডশিল্ড পরিদর্শণ শেষে দেখা গেলো হালকা চিড় ধরেছে কিন্তু হেলপার চিৎ হয়ে সিটের উপর কোঁকাচ্ছে। বেচারার মুখ বেদনায় বিকৃত। আমার খালাতো ভাই বেশ কিছুটা পৃথুল ধরনের। বাকি ঘটনা আপনাদের সহজেই অনুনেয়।
বাকি রাস্তা যাত্রীদের দোকানের চাল, মরার মতো ঘুম এবং ভারী ছুটন্ত বস্তুর বেগজনিত আলোচনা আমাকে ব্যাপক আনন্দ দিলেও খালাতো ভাইকে মনে করিয়ে দিয়েছেঃ “হে ধরনী দ্বিধা হও”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন