somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট ছেড়ে দিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান রকিবুল

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান রকিবুল হাসান। তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

তবে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার ২২ বছর বয়সী রকিবুল পদত্যাগ পত্র জমা দেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজের কাছে। এতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "রকিবুলের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি। দেশের ক্রিকেটের স্বার্থে তাকে পদত্যাগ পত্র ফিরিয়ে নেয়ার পাশাপাশি খেলা চালিয়ে যাওয়ার জন্য বোঝানো হচ্ছে।" রকিবুল চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে এলে বোর্ডের চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামালও তাকে বোঝানোর চেষ্টা করবেন বলে তিনি জানান।

রকিবুলের পদত্যাগ করায় হতবাক হয়ে পড়েছেন তার সতীর্থরা। তারাও তাকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু রকিবুল তার সিদ্ধান্তে অটল রয়েছেন।

এর আগে দুপুরে রকিবুল তার বড় ভাই শফিকুল হাসানকে ফোন করে ক্রিকেট খেলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। রকিবুল বলেন, "ভাই, আমার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব নয়। আমি আর ক্রিকেট খেলবো না।" তার খেলা ছেড়ে দেয়ার ব্যাপারে পারিবারিক কিংবা অন্য কোনো সমস্যা নেই বলে দাবি করে শফিকুল বলেন, "ব্যক্তিগত রাগ বা অভিমানের কারণে সে ক্রিকেট ছেড়ে দিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। তবে আমরাও তাকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। আমরা তাকে আবারো বোঝাবো।"

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তাকে দলে রাখা না হলেও টেস্ট দলে জায়গা পেয়েছিলেন তিনি। টেস্ট দল ঘোষণার একদিন পরই তিনি পদত্যাগ পত্র জমা দেন।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে রকিবুল প্রথম ইনিংসে অপরাজিত ১০৭ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫১।

রকিবুল ৭টি টেস্টে ২৬৮ রান করেছেন, গড় ১৯.১৪। তবে একদিনের ক্রিকেটে তার গড় অনেক ভালো, ২৯.৩৪। ৪১টি খেলায় রান করেছেন ১০২৭।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

×