#১
সিক্ত যখন তোমার তনু
পুকুরঘাটে নিত্য দেখি,
হালকা বসন সাপের মতন
বসায় যখন তৃপ্ত চুমু,
রিক্ত তখন আমি ভাবি
কোথায় এমন তালার চাবি?
#২
যদি তুমি ভালবাস শোন তবে
মাঘী শীতে খুব ভোরে ওঠা হবে।
কুয়াশায় চুপিচুপি কথা হবে।
ঠোঁটে যদি জমে জল কুয়াশার
চুমু দিয়ে শুষে নেব আমি তার,
ষোলকলা প্রেম দেব উপহার।
#৩
শ্রাবস্তী বহুদূর, তাই তাকে খুঁজি
তোমার পিনোন্নত সুপুষ্ট স্তনে!
যুগল ওষ্ঠ আর কামমত্ত প্রাণে
আমার ক্রুদ্ধ দেহের নিশ্চিত রুজি!
নিত্য তুমি খুলে দাও রহস্যের দ্বার
অতলস্পর্শী সুখের গহীন আঁধার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

