স্মৃতির জংশনে এসে নামি। সোনালি রোদের আদরে মুখোশহীন দিন, ক্লেদহীন সময়- হৃদয়ে গাঁথি। অনেক 'তুমি'দের ভীড়ে একটুখানি আমি। কিছুতেই নেই তবু সবখানে আছি। জলকলমির ঝোপ থেকে আধখানি ভেলা- অর্ধমগ্ন। মেঘ আসে সকাল-বিকেল। ঝিরিঝিরি বয়ে যায়, কতদূরে যায় নদী? গুলুদাহ শ্মশানে তার শেষকৃত্য হয়! এইদিকে কাঁদাজলে বালকের ফুটবল, ইশকুলে। কৃষ্ণচুড়াতলে দাড়াবি একটু, পড়া না হলে, বুকের বোতামখোলা সাহসে। যা না দূর, চিন্তা কী, দেখে নিলে চাচাজান সিনেমাহলের সামনে। একটুখানি অভিনয়তো সবার জানতে হয়, তাই না? কাঁচারিমাঠের দিকে একটুখানি যাই। নাটকের ওয়ার্কশপ শেষে ভাঙ্গা গলায় লাল চা। কেমন ধরে না? সন্ধ্যা নামুক। বইমেলার স্টল সিলেকশন করতে হবে। কে কে যাবি কাল কু্ড়িগ্রাম? প্রেসে আছে "দৃক্"। শীত পড়েছে বেশ। পড়ুক না। চারদিকে জীবনানন্দের ফিসফাস। মাইকে গান হচ্ছে, ধান কাটা ক্ষেতের মাঝে। চড়ুইভাতি হবে। রাত্রি দ্বিপ্রহরে চাঁদ নেমে এলে, তাকেও না হয় আহবান করব আমাদের সাথে খিচুড়ি খাবার। শেষরাতের দিকে সব গান গল্প শেষ হয়ে গেলে শিশিরের শব্দ শুনব। উন্মাদ সানাই এক বেজে যাবে বুকের বারান্দায়! সাতসকালে কুয়াশাভোরের দিকে তাকিয়ে তাকিয়ে ধোঁয়া ওঠা খেজুর গুড়ের চায়ে চুমুক দেব আর সব নান্দনিক বেদনা মুছে ফেলবো!
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।