somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতনু কুমার সেন
ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

নিজের উপর বিশ্বাস রেখে আপনার সর্বোচ্চ টি দিন

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক প্রতীক্ষার পর মঞ্চে উঠলেন জনপ্রিয় একজন স্পিকার। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তৃতা শোনার জন্য।

প্রথমেই তিনি উঠে পকেট থেকে ১০০ ডলারের একটা নোট বের করে সবাইকে উদ্দ্যেশ্য করে বললেন যে "আমি এই ১০০ ডলার আপনাদের মধ্যে একজনকে দিতে চাই। কে কে এই ডলার নিতে চান?" । উত্তরে হলের মধ্যে ২০০ জনের সবাই হাত উঁচু করে জানিয়ে দেয় যে তারা সবাই নিতে চায়।

এরপর তিনি সেই ডলারটিকে হাতে মুঠোয় নিয়ে মুচড়িয়ে ভাঁজ করে দিলেন, তখন তিনি আবারো বললেন যে "এখনো এই ডলার কে কে নিতে চান?"। প্রতিউত্তরে প্রায় সবাই আবারো হাত তুলে জানান দিলেন যে তারা নিতে প্রস্তুত।

এবার তিনি যেটা করলেন সেটা হলো, তিনি সেই ডলারের নোটকে তার পায়ের নিচে ফেলে জুতো দিয়ে পাড়িয়ে দিলেন। ফলে নোটটি আরো বেশি ময়লা এবং বিশ্রী হয়ে গেলো। তিনি সেই নোটটিকে এবার হাতে নিয়ে বললেন যে "এখনো কেউ কি আছেন যিনি এই নোট নিতে চান?"।

অবাক করা ব্যাপার হলো তখনো প্রায় সবাইই হাত তুলে বসে রইলেন ডলারটি নেবার আশায় !!

============================================

মর্মকথাঃ আমাদের সবার জীবনই এই ডলারের নোট এর মত মূল্যবান। এই ডলারকে যাই করা হোক না কেন, সে কিন্তু তবুও তার সেই ১০০ ডলারের মূল্যই বহন করছে। একটা কাগজের নোট যেমন সম্পূর্ণরুপে বিনষ্ট না হওয়া পর্যন্ত তার মূল্য বহন করে, ঠিক সেভাবেই একজন মানুষের মূল্যও মরণের আগ পর্যন্তই তার নাম, পরিচয়, কর্ম বহন করে থাকে।

আমাদের জীবনে চলার পথে এমন অনেক ময়লা লেগে যায়, মানুষের চোখে খারাপ হয়ে যাই, মুচড়ে যাবার মত আমাদের পারিবারিক, আর্থিক, সামাজিক অবস্থারও আবির্ভাব ঘটে। কিন্তু সেই সময় আমরা মনে করি যে এই বুঝি আমাদের শেষ, এখন আর আমার কোন মূল্যই নেই। তখন আমরা খারাপ সিদ্ধান্ত নিয়ে বসি।

কিন্তু এটা কোন ব্যাপার নয় যে আপনার সাথে কি হয়েছে, হচ্ছে বা সামনে হবে। কত ময়লা আপনার গায়ে জড়াবে, সব ভুলে যান। তবুও কখনই আপনি আপনার আশা হারাবেন না। যদি এমন ময়লা কখনো লেগে যায় তাহলে আবারো সবার সামনে দাঁড়িয়ে পড়ুন, নিজের উপর বিশ্বাস রেখে আপনার সর্বোচ্চ টি দিন। দেখবেন আপনি আবারো ফিরে এসেছেন।

আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন যে "আপনি কিন্তু অন্যদের মধ্যে বিশেষ একজন " :) :) :)

#NeverGiveUp #Inspiration
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×