আফ্রিকার সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়টির নাম ইউনির্ভাসিটি অব সাউথ আফ্রিকা যার প্রবেশদ্বারে লেখা রয়েছে - "কোন জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই। বরং সেই জাতির শিক্ষার্থীদের পরিক্ষায় প্রতারণার সুযোগ দিলেই হবে। কারণ এভাবে পরিক্ষা দিয়ে তৈরি হওয়া ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু হবে। *ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত দালান-কোঠা, ইমারত ধ্বংস হবে এবং অর্থনীতিবিদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলিয়া হবে। এ ছাড়া বিচারকদের হাতে বিচারব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার মানে হলো একটি জাতির অবলুপ্তি।"
.
অথচ আমরা এমন একটি দেশে,এমন একটি সংকটময় সময়ে বসবাস করছি, যেখানে সম্ভবত বিসিএস ছাড়া এমন কোন পরীক্ষা নাই যেটার প্রশ্নপত্র ফাঁস হয়না। আর আমাদের মন্ত্রী মশায় সহনীয় পর্যায়ে কিভাবে ঘুষ খাওয়া যায় সেই তত্ত্বের প্রচারণা এবং পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থায়
তাঁর বিশেষ অবদানের জন্য, শিক্ষা জগতে বাংলাদেশ যে আজ সারা বিশ্বের রোল মডেলে পরিনত হয়েছে সেই প্রচারণায় ব্যস্ত আছেন।
.
সুতরাং এরকম মন্ত্রীকে যখন শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায়, আন্তর্জাতিক পুরষ্কার প্রদানের জন্য মনোনীত করা হয় তখন কবির ভাষায় বলতে হয় "পুরো বিশ্বটাই আজ নষ্টদের দখলে চলে গেছে। "
বস কথা কিন্তু ভাবার বিষয় -!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



