somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অতনু কুমার সেন
ভালো মানুষ হিসাবে নিজেকে দাবি করি না কখনোই, চেষ্টা করছি ভালো মানুষ হতে। জানিনা কবে ভালো হতে পারব! আর আমি এমনিতে বেশ ঠাণ্ডা, কিন্তু রেগে গেলে ভয়াবহ! স্বপ্ন দেখতে ভালবাসি, তার যদিও অধিকাংশই ভেঙ্গে যায়! আশার পিঠে আশা বেঁধে তবুও নির্লজ্

আমরা মধ্যবিত্তরা সব পারি! আমাদের সাথে তোমাদের তুলনা কখনো হয় না! কখনোই হয় না!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ডাকবাংলা মোড়ের রাস্তা থেকে বেল্ট কিনতেছিলাম! ১৪০ টাকা দিয়ে কিনলাম! খারাপ না! কম টাকায় সুন্দর একটা বেল্ট কিনলাম! কিনার সময় আমার এক বড়লোক বান্ধবী আমাকে দেখলো! আমি অবশ্যই উনাকে দেখি নাই! তো উনি আমাকে একটা টেক্সট দিলেন! টেক্সট টা ছিল- "ছিঃ! তুই ফুটপাত থেকে জিনিস কিনোস!? কেমনে পারোস?" (অপমান বা বাঁশমূলক কিছু বুঝাতে চেয়েছিলেন আর কি)
.
অপমান বোধ করা তো দূরে থাক,আমি কতক্ষণ হাসলাম তার কথা শুনে!
.
আমরা মধ্যবিত্ত রা সব পারি! আমরা বড় রেস্টুরেন্টের খাবার ও খেতে পারি আবার ফুটপাতের ছয় টাকার বুট আর ২ টাকার ৩/৪ টা পেঁয়াজু অনায়াসে মজা করে খেতে পারি! আমরা কাটা চামচ দিয়ে ও মাংস ছিলে খেতে পারি আবার হাত দিয়েও খেতে পারি!
.
আমরা ২০০০ টাকার শার্ট ও পরতে পারি আবার রাস্তার ঠেলা থেকে কিনা ১০০ টাকার গেঞ্জিও পরতে পারি আরামসে!
.
আমরা এলাকার সেলুনে ৩৫/৪০ টাকা দিয়ে চুল কাটাইতে পারি আবার এসি সেলুনে যায় ২০০/২৫০ দিয়েও চুল কাটাইতে পারি!
.
আমরা বাসে-টেম্পুতে লটকে লটকে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যেতে কম্ফোটেবল ফিল করি আবার প্লেনে ও কম্ফোটেবল ফিল করি!
.
নিউমার্কেট ফুটপাত থেকা কিনা ১৫০/২০০ টাকার নকল ফাস্টট্রেকের ঘড়ি যেমন আমাদেরকে মানাই তেমনি ৪০০০/৫০০০ দিয়ে কিনা অরজিনাল ফার্স্টটেকের ঘড়িও আমাদেরকে খুব সুন্দর মানাই!
.
আমরা জাভা ফোন ব্যবহারে যতটা পারদর্শী তেমনি এন্ড্রোয়েড কিংবা আইফোন ইউজ করতেও পারদর্শী!
.
আমরা আমাদের আব্বু-আম্মুকে বললেই ৫০০/১০০০ টাকার কচকচে নোট সহজে বের করে দেয় না! আমাদের হাত খরচের মাধ্যম হচ্ছে, ২০ টাকার জিনিস ৩০ টাকা বলে, ১০ টাকা নিজের পকেটে ঢুকানো! কিংবা কোচিং এর কোর্স ফি ২০০০ এর জায়গায় ২৫০০ বলে ৫০০ টাকা লাভ করা!
.
মা মাছ-মাংস রান্না করলে আমরা যেরকম মজা করে খেতে পারি তেমনে শুধু আলু ভর্তা আর ডাল রান্না করলেও চেটেপুটে মজা করে খেতে পারি!
.
আরও কত কিছু আছে যা বললে শেষ হবে না!
.
তোমরা কি পারো রেস্টুরেন্টে গিয়ে হাত দিয়ে খাবার খেতে!? পারো কি রাস্তার ধারের ছয় টাকার বুট ভাজি খেতে!? ১০০ টাকার গেঞ্জি পরতে পারো!? ৩৫/৪০ টাকা দিয়ে এসিহীন সেলুনে চুল কিংবা শেভ করাইতে পারো!? টেম্পুতে লটকে লটকে যেতে পারো!? ১৫০/২০০ টাকার নকল ফাস্টট্রেকের ঘড়ি পরতে পারো!? কোচিং এর টাকা বেশী নেওয়ার মাধ্যমে পৈশাচিক আনন্দ পাও?! জাভা মোবাইল ইউজ করতে পারো!? আলু ভর্তা ডাল দিয়ে চেটেপুটে খেতে পারো!?
.
কিছুই পারো না গো! আমরা সব পারি! আমরা মধ্যবিত্তরা সব পারি! আমাদের সাথে তোমাদের তুলনা কখনো হয় না! কখনোই হয় না!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×