স্পষ্ট করে একটা অস্পষ্ট কথা বলি- সুবর্ণচরে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। ডেইলি স্টার পত্রিকার বরাতে বলা হয়েছে, ধানের শীষে ভোট দেয়ার অপরাধে চার সন্তানের জননী কে গণধর্ষণ করেছে আওয়ামীলীগ কর্মিরা। এখন এই ঘটনাটি নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি, সেটি আশা করি আপনারা জানেন! শুধু তা-ই না, এই ঘটনাটি নিয়ে আমি ফেসবুকে লিখতেও ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি- আশা করি সেটিও আপনারা জানেন।
এই জানাজানি যারা জানেন না, তারাও আমার ফেসবুকে আছেন। আমি তাদের উদ্দেশ্যে সালাম প্রদর্শনপূর্বক বলতে চাই, মানুষ হিসেবে আমার দায় ছিলো এমন জঘন্য ঘটনার প্রতিবাদ করার, সেটি আমি করতে পারিনি। মানুষ হিসেবে আমার দায় ছিল ঘটে যাওয়া নির্বাচন নিয়ে প্রতিবাদ করার, আমি সেটিও করতে পারিনি। এর কারণ এই নয় যে আমি মানুষ নই, এর কারণ এই নয় যে আমার ভেতরে ভেতরে এ নিয়ে দহন হয়নি। রক্তক্ষরণ হয়নি। ক্ষত বা ক্ষোভ জেগে ওঠেনি।
এর কারণ, আমি ভীতু। আমি ভয় পাই। এই রাষ্ট্রযন্ত্রকে আমি ভয় পাই। আমি কেন ভয় পাই, আমি কেন ভীতু, সেটিও নিশ্চয়ই আপনাদের জানার কথা। একটি স্বাধীন, সার্বভৌম, 'গণতান্ত্রিক' দেশের নাগরিক হিসেবে সেই দেশে ঘটে যাওয়া যে কোন বর্বরতার, অন্যায়, অপরাধের প্রতিবাদ করতেতো আমার ভীত হওয়ার কথা ছিলো না! রাষ্ট্রযন্ত্রকেতো আমার ভয় পাওয়ার কথা ছিলো না। বরং যেকোন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় ভাবার কথা ছিলো।
তাহলে আমি ভয় কেন পাচ্ছি?
আমি খুব ভীতু তাই? নাকি এর অন্য কোন কারণ আছে?
এই প্রশ্নের উত্তর কে দিবে?
Courtesy: Sadat Hossain
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




