somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভি নন্দলাল
আমিও সভ্য হতে চাইnতুলতুলে এক মুখোশ পড়েছি তাইnবেছে নিয়েছি বৈড়ালব্রতnমানবতার জামা গায়ে আমিও সেজেছি তোমাদের মত

চাঁদের দেরী রহস্য

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ মোটামুটি বৃত্তাকার একটি কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিন করে আসছে অনন্তকাল ধরে।এই কক্ষপথের পুরোটা ঘুরতে চাঁদের সময় লাগে ২৭.৩ দিন । এই সম্পুর্ণ ঘুর্ণনপথকে যদি ৩৬০ ডিগ্রী ধরা হয় তবে ১ দিনে চাঁদ তার নিজ কক্ষপথে ঘোরে(৩৬০÷২৭.৩)=১৩.২ ডিগ্রী।

এবার মনে করেন আপনি গতকাল রাত ৮টার সময় পৃথিবীর ‘ক’ বিন্দুতে দাঁড়িয়ে ছিলেন।চাঁদ ছিল ঠিক একদম আপনার মাথার উপরে ‘প’ বিন্দুতে ।এরপর পৃথিবী আপনাকে নিয়ে তার নিজ অক্ষের উপর ৩৬০ডিগ্রীর একটা চক্কর সম্পূর্ণ করে, ২৪ ঘন্টা বা একদিন পর,মানে ঠিক আজ রাত ৮টায় আপনাকে আবার ‘ক’ বিন্দুতে নিয়ে আসল।এখন আবার ঠিক গতকালের মত একদম মাথার উপর ‘প’বিন্দুতে চাঁদ দেখতে পাওয়ার কথা আপনার।কিন্তু আপনি মাথার উপর চাঁদ দেখতে পেলেন না।
এর কারণ, ঐ যে ,চাঁদ একদিনে তার নিজ কক্ষপথে ১৩.২ ডিগ্রী করে এগিয়ে যায়।একদিন পর আপনি যখন ‘ক’ বিন্দুতে ফেরৎ এসেছেন এই একদিনে চাঁদ মামা ১৩.২ ডিগ্রী সামনে এগিয়ে ‘প’ বিন্দু থেকে ‘ফ’ বিন্দুতে চলে গেছে।
এখন ‘ফ’ বিন্দুর নিচে গিয়ে চাঁদকে আবার মাথার উপরে আনতে কত সময় লাগবে চলুন সেটা বের করি।
পৃথিবী ২৪ ঘন্টায় বা একদিনে তার নিজ অক্ষের উপর ৩৬০ ডিগ্রীর একটি ঘুর্ণন সম্পুর্ণ করে।পৃথিবীর উপর দাঁড়িয়ে ,বসে কিংবা শুয়ে থাকা আপনি কিংবা আমিও পৃথিবীর সাথে সাথে ৩৬০ ডিগ্রীর একটা চক্কর খাই প্রতি ২৪ ঘন্টায় বা (২৪×৬০)=১৪৪০ মিনিটে।
তাহলে ১ ডিগ্রীর চক্কর খাইতে সময় লাগবে (১৪৪০÷৩৬০)=৪ মিনিট।
এখন ‘ফ’ বিন্দুতে অবস্থানরত চাঁদকে মাথার উপর আনতে গেলে আমাদেরকে ২৪ ঘন্টার ৩৬০ ডিগ্রী চক্করের পর আরও এক্সট্রা ১৩.২ ডিগ্রী চক্কর দিয়ে ‘ফ’ বিন্দুর নিচে ‘খ’ বিন্দুতে আসতে হবে।আর এই ১৩.২ ডিগ্রী এক্সট্রা চক্কর দিতে পৃথিবীর সময় লাগে-
১৩.২×৪ =৫৩ মিনিট।
তার মানে আপনি প্রথমদিন ৮টার সময় চাঁদ মাথার উপর দেখলেও তার পরদিন দেখবেন ৮টা বেজে ৫৩ মিনিটে।অর্থাৎ আপনি যে কোন দিন, আগের দিনের মুনরাইজের সময়ের সাথে ৫২/৫৩ মিনিট যোগ করে সেই দিনের মুনরাইজের একটি নির্ভুল সময় বের করতে পারেন অনায়াসে।
নিচের ছবিটাতে অক্টোবর মাসের আজকের তারিখ পর্যন্ত ঢাকার মুনরাইজের সময় দেয়া আছে।
৩ তারিখে মুনরাইজের সময় ছিল রাত ১০টা ১৯ মিনিটে।
৪ তারিখে মুনরাইজের সময় রাত ১১টা ১৩ মিনিটে , ৩ তারিখের মুনরাইজের সময়ের ৫৪ মিনিট পর।
এই ৫৪ মিনিট ঢাকার লোকজন ১৩.২ ডিগ্রীর চক্কর কেটেছে ।



সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×