somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভি নন্দলাল
আমিও সভ্য হতে চাইnতুলতুলে এক মুখোশ পড়েছি তাইnবেছে নিয়েছি বৈড়ালব্রতnমানবতার জামা গায়ে আমিও সেজেছি তোমাদের মত

তেইশ নম্বর তৈলচিত্র-পাঠপ্রতিক্রিয়া

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৬০ সালে উপন্যাসটি প্রকাশিত হলেও এত বছর পর উপন্যাসটির আবেদন কমেনি এতটুকু।আলাউদ্দিন আল আজাদ তার প্রথম উপন্যাস ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এর মাধ্যমে বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিকদের কাতারে খুব সহজেই নিজের জায়গা করে নিয়েছেন ।
‘যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালমন্দ মিলায়ি সকলি-তারই পূজায় বলি হবার ইচ্ছেটা শুধু শেষের কবিতার লাবন্যর নয় এটা আকাঙ্খিত জনের কাছে নরনারী মাত্রেরই দাবী’- ((তেঃ নঃ তৈঃ)) । আর এই সত্যেই নির্মিত হয়েছে তেইশ নম্বর তৈলচিত্রের জাহেদ আর ছবির প্রেম আখ্যান ।
উপন্যাসের নায়ক জাহেদ একজন চিত্রশিল্পী ।একজন শিল্পীমত্রই তার গভীর দর্শন ও জীবনবোধের সাহায্যে আবিষ্কার করতে চায় মানবীয় আবেগের স্বরূপটিকে ।শিল্পী জাহেদও তার ব্যতিক্রম নয় ।জাহেদ তার নিজের মধ্যে নানা কারণে সৃষ্ট টান-পোড়ন আর ছবির প্রতি দুনির্বার ভালবাসাকে যে জীবনদর্শনের সহায়তায় বিচার করেছে সেটিই মূলভিত্তি হিসেবে ধরে রেখেছে সমগ্র উপন্যাসকে । জাহেদের ভাবনাগুলো তাই তাবৎ শিল্পীসত্তার সার্বজনীন প্রতিচ্ছবি হিসেবে উঠে এসছে এ উপন্যাসে। জাহেদের নিগূঢ়ভাবে জীবন পর্যবেক্ষন করতে চেয়েছে সবসময় ।
‘জীবন বারবার নিজেকে আমার কাছে অনাবৃত করেছে, এটাই আশ্চর্য……।সেখানে আসল রুপে ঘুরে বেড়াচ্ছে অভিনেতা অভিনেত্রী ,কোন প্রসাধন নেই আবরণ নেই ।বাইরে যাদের চেনা যায় না,সেখানে তারাই নিজ বেশে প্রতিষ্ঠিত’।(তেঃ নঃ তৈঃ)
কাহিনীসংক্ষেপ- রঙ কিনতে গিয়ে জামিলের সাথে পরিচয় হয় মূখ্য চরিত্র জাহেদের । জামিল জাহেদকে নিয়ে আসে তার বাসার স্টুডিওতে । জামিলের ছোট বোন ছবির সাথেও পরিচয় হয় জাহেদের, সেই পরিচয় ধাবিত হয় পরিণয়ের দিকে ।ছবির পোট্রেট করতে গিয়ে ছবির চোখে জাহেদ দেখে তার জীবন অন্বেষনের পথ।ছবির সাথে বিয়ের পর হটাৎ করেই জাহেদের কাছে উন্মোচিত হয় এক অনাকঙ্খিত সত্য ।এই সত্যটি তাদের সম্পর্ককে বিপর্যয়ের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিলেও জাহেদ সে বিপর্যয় রুখে দিয়ে প্রেমকে আরো মহিমান্বিত করেছে তার শক্তিশালী শিল্পীসত্তার সহায়তায়।
কাহিনী সংক্ষেপ পড়ে কেউ ভাববেন না পুতু-পুতু কোন প্রেম কাহিনী এটা।কয়েকদিন আগেই ‘চাঁদের অমাবস্যা’ পড়ে শেষ করেছি, সেই রেশ কাটতে না কাটতেই হাতে পেলাম আরেকটি কালোত্তীর্ণ ক্লাসিক এই ‘তেইশ নম্বর তৈলচিত্র’ - আহা !সময় করে পড়ে ফেলুন, আশাহত হবেন না আশা করি ।আলাউদ্দিন আল আজাদ আমার প্রিয় গল্পকারদের মধ্যে ।একজন তার গল্প নিয়ে একদিন আলাদা করে বলার ইচ্ছা আছে ।তার আরো একটি পরিচয় হল তিনি একজন গর্বিত ভাষাসৈনিক এবং মুক্তিযোদ্ধা।
নায়ক ইলিয়াস কালঞ্চনের প্রথম সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল এই উপন্যাসের উপর ভিত্তি করেই ।১৯৭৭ সালে সুভাষ দত্তের পরিচালনায় নির্মিত এ সিনেমা সাতটি জাতীয় পুরষ্কার লাভ করে ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×