somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার মাঝেও একা

২২ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবা যায়, যেই মানুষটার সাথে আজ পার্কে ঘুরছেন, দুই বছর পরে সে প্যারিসের অন্যকারো হাত ধরে চাঁদ দেখবে.....!!
.
যার সাথে পাশাপাশি রিক্সায় বসে , চুপ থেকেও অনেক কথা হয়ে গেল কিছুক্ষন আগে, সেই মানুষটা মাত্র ছয় মাসের ব্যাবধানে ফ্রান্সের কোন রেস্টুরেন্টে অন্যকারো পাশে বসে ব্লাক কফিতে চুমুক দিচ্ছে, তার সামনে রাখা এক তোরা ক্যামেলিয়া......!
.
যে মানুষটার সাথে ধানমন্ডি ৮নাম্বারে ফুচকা খেয়েছেন বছর খানেক আগে , সেই মানুষটা এখন ইতালির মিলানো শহরে অন্যকারো পিঠে পিঠ ঠেকিয়ে শুয়ে রাত কাটায়....
.
কি সাংঘাতিক....!!!
.
কিছুদিন আগে এক সমবয়বসী ছেলের কাছে জানতে পারলাম - তার বাঁচার ইচ্ছা নেই । কারণ- সে একা....!!
.
ওপার বাংলার এক মেয়ে পরপাড়ে পাড়ি জমিয়েছে দিল, শরীরে ক্লোরাইড ইনজেক্ট করে । মৃত্যু ঘন্টা খানেক আগেও আমাকে সে জানিয়েছিল - সে একা....!!
.
এক বন্ধুকে একদিন বাথরুম থেকে দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় । তখন, অবশ্য সে বন্ধু ছিল না, ছিল শুধুই লাশ । লাশটা অনেকদিন জীবন্ত লাশ ছিল; সেটা আমি আগেই জানতাম....
মাঝে মাঝেই শুনতাম সে না খেয়ে আছে, খাওয়ার কথা বললেই বলত গলায় আটকে যায় খাবার, খাব না । যখনই জিজ্ঞেস করা হত - কেন ??
.
সে বলত - আজ আমি একা...!!
শেষে একা একাই ব্লেড দিয়ে হাতের রগ কেটে দিয়ে, আবার একা হয়ে গেল সে....
কি সাংঘাতিক....!!
.
মরে গিয়েও এরা একা....
.
....একা মানে একা নয়... স্মৃতি নিয়ে এরা একা...!
.
অনেকে দুজন থাকার স্মৃতি নিয়ে, একা বাঁচে ।
.
ধারনা আছে কারো.....!!
একাকিত্ব উপভোগ করা কতটা নৃশংস কাজ...?
কত অনুভূতিকে হত্যা করতে হয় ??
কত স্মৃতিকে কবর দিতে হয়, নিজের মধ্যে ??
.
তবুও কেউ কেউ একাকিত্ব মেনে নিয়ে , স্মৃতি নিয়ে শুরু করে, নতুন জীবন.....
কারণ, তারা জানে.... সময়ের বিবর্তনে হাত ধরে, ছেড়ে যাওয়া মানুষটি তাকে ছাড়া ভাল নেই.....
.
যারা জানে না তাদের দুইটা পয়েন্ট বোঝা উচিত ।
....* ছেড়ে যাওয়া মানুষটি কোনদিন তার কথা ভেবে, অনমনা হয় না । কোন রাতের , মাঝ রাতে চোখ ভিজিয়ে বালিসে ছোঁপ ছোঁপ দাগ বানায় না । তার জন্য নিজেকে নষ্ট করা বা জিবন দেয়ার মানে হয়??
কি সাংঘাতিক....!!
....*ছেড়ে যাওয়া মানুষটা কোন একদিন একটা প্রশ্নের উত্তর খুঁজবে । প্রশ্নটার উত্তর তুমি ছাড়া কেউ জানে না । মানুষটা যে কোন মাধ্যমে হোক একদিন হলেও সে প্রশ্ন করবে তোমাকে -"কেমন আছো?? " প্রশ্নটার উত্তর দিতে হলে, বেঁচে থাকাটা জরুরী ।
.
প্যারিসের চাঁদ তার কাছে সুখী চাঁদ না, একা চাঁদ ; দুঃখী চাঁদ । তবুও তার দেখতে হয়, কারণ-এটাই নিয়ম....
.
ফ্রান্সের ব্লাক কফিতে চুমুক দেয়া মানুষটার কাছে এখন ব্লাক কফির স্বাদ নীম পাতার মত আগে মিষ্টি ছিল । সে পছন্দ করে গ্লাডিওলাস ক্যামেলিয়া না । তবুও তার চুপ থাকতে হয়, কারণ- এটাই নিয়ম....
.
মিলানো শহরের মানুষটি কারো পিঠে নয়, দেয়ালে পিঠ ঠেকিয়ে , পড়ে আছে মরার মত.... কারণ- এটাই নিয়ম....!!
.
স্মৃতি নিয়ে সবাই একা । একা ঘরেও একা.... চাঁদ দেখতে দেখতে একা, কফিতে চুমুক দিতে দিতে একা, কারো পাশে শুয়েও একা, বাস ভর্তি মানুষের ভিড়েও একা.... পৃথীবির সাত'শ কোটি মানুষের ভিড়েও একা...... কি সাংঘাতিক...!!
.
...তবু, একদিন হলেও কেউ প্রশ্ন করবে - "কেমন আছো??" প্রশ্নটার উত্তর দিতে হলেও বেঁচে থাকাটা জরুরী.....!!
এই একটা মাত্র প্রশ্নের উত্তর দিতেই আমি বেঁচে থাকি.... কি সাংঘাতিক...!!

কার্টেসিঃ রাব্বি হাসান রাজ

লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×