সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
নারী নারীর হন্তারক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কোনকালে হয়নিকো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আদিযুগ থেকে এ পর্যন্ত জগৎ সংসার পরিচালনায় নারী পুরুষের এই সম-অধিকার। নারী পুরুষের পাশাপাশি এই পথচলা মানুষের অগ্রগতির ধাপে ধাপে প্রতিষ্ঠিত করেছে বিজয়স্তম্ভ। একা পুরুষের পক্ষে পথচলা সম্ভব নয়। তবুও যেন সর্বত্র দেখা যায়, নারীরা বিভিন্নভাবে লাঞ্চনার শিকার।শতাব্দীর মহীয়সী নারী বেগম রোকেয়া এদেশের নারী মুক্তির যে বাণী প্রচার করে গিয়েছেন তা এখনও কার্যক্ষেত্রে পরিপূর্ণ হয়নি। তাঁর স্বপ্ন এখনও স্বপ্নজড়িমা চোখে আচ্ছন্ন হয়ে আছে আমাদের মা-বোনদের অবরুদ্ধ হৃদয় কন্দরে। এ নিগড় ভাঙ্গতে হবে। নারীকে দিতে হবে মুক্তির অধিকার। কারণ, নারীকে পশ্চাদপদ রেখে জীবনের অগ্রগতি সম্ভব নয়। আবার অনেকে পর্দাপ্রথাকে নারীদের অগ্রগতির ক্ষেত্রে বাধা মনে করেন। আসলে তা ঠিক নয়। নারীরা সব করতে পারবে। পর্দা নারীদের অগ্রগতির ক্ষেত্রে কোন বাধা মনে করেনি। আজকাল অনেকে নারীদের পর্দাপ্রথা বজায় রেখেই স্ব স্ব ক্ষেত্রে সফলতার সাথে সুন্দর ভূমিকা রাখতে দেখা যাচ্ছে। তারা ব্যাংক, বীমা, শিল্প-বানিজ্য এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবেও জাতি ও দেশ গঠনে চমৎকার ভূমিকা পালন করছেন। তবে বাংলাদেশে নারীদের উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে যিনি সমাজের দেয়াল ভেঙ্গে ছিলেন তিনি বেগম রোকেয়া। মেয়েদের জন্যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল করে তিনি তার সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আর যে কথা না বললেই নয়, আমাদের প্রধানমন্ত্রী নারী। বিরোদী দলীয় নেত্রী নারী। স্বরাষ্ট্রমন্ত্রী একজন নারী। পররাষ্ট্র মন্ত্রীও একজন নারী। তবুও যেন দেখা যাচ্ছে, নারীরা আজ নানাভাবে নানান নাগরিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত। খুবই নিকট অতিতের কিছু ঘটনা যা কোন বিবেকমাত্রকেই নাড়া না দিয়ে পারেনি। নারীরা শিক্ষা প্রতিষ্ঠানে, সংসারে, কর্মক্ষেত্রে সর্বত্রই যেন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পথে ঘাটে বখাটে যুবকদের উত্ত্যক্ত করার প্রতিবাদে সেই নারীকে মাথায় কেরোসিন ঢেলে দিয়ে পুড়িয়ে মেরেছে। অনেকে আবার আপমানের জ্বালা সহ্য করতে না পারে নিজেই বিলিয়ে দিয়েছে নিজের জীবন অন্তীম শয্যায়। কিন্তু তারা আজও এর সত্যিকারের সঠিক পরিত্রাণ পায়নি। শুধু কি তাই? অনেক ক্ষেত্রে আবার দেখা যায়, নারীরাই নারীদের ক্ষতি করছে। বোন ও মায়ের প্ররোচনায় স্বামী তার স্ত্রীর প্রতি বিরূপ আচরণ করছে। মারধর করছে। এবং দফায় দফায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছে। আবার দেখা যায়, স্ত্রীর ভুল সিদ্ধান্ত এবং খামখেয়ালীপনার কারণে ছেলে তার মায়ের সাথে খারাপ আচরণ করছে। বোন তার ভাইয়ের কাছে স্নেহ ও অধিকারহারা হচ্ছে। আবার এমন ঘটনাও ঘটেছে, স্বামী তুচ্ছ ঘটনায় স্ত্রীর চোখ উপড়ে ফেলেছে। সেক্ষেত্রে দেখা গেছে, স্বামীকে যে মদদ যুগিয়েছে সেও একজন নারী। অর্থাৎ পাষান্ড স্বামীর ছোট স্ত্রী। একটি সংসারে বিবিধ কারণে সতিনের সাথে অমিল থাকাটাই স্বাভাবিক। তবুও কি উচিত ছিলনা স্বামীর এই অমানবিক কাজে ছোট স্ত্রীর বাধা দেওয়া। হতভাগ্য বড় স্ত্রীর অপরাধ ভাতের মধ্যে কোরোসিন তেলের গন্ধ পাওয়া গিয়েছিল। বড় স্ত্রী আকুতি মিনতি করে বলেছিল’ ‘‘আমারে মাইরা ফ্যালান। তবুও চোখটা উডাইয়েন না। আপনার হাতে ধরি, পায়ে ধরি।’’ বড় স্ত্রীর এই আকুতি-মিনতি ছোট স্ত্রীর মনে এতকুকু দয়ার উদ্রেক হয়নি; আমি যে আমার সতিনের চোখ উপড়ে ফেলার জন্য স্বামীকে বাধা না দিয়ে উল্টো সহযোগীতা করছি সেও তো আমার মত একজন নারী। আর এভাবেই এদেশে গ্রাম গঞ্জে শহরে বন্দরে সর্বত্রই নারীরাই নারীদের ক্ষতি করছে। আর শাসন ক্ষমতায় দফায় দফায় নারীরা ক্ষমতার শীর্ষ পদে অধিষ্ঠিতও হচ্ছে; কিন্তু ঘটমান অপরাগুলোর দৃষ্ঠান্তমূলক বিচার করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। আর অপরদিকে নারী নেত্রীরা মিছিল মিটিং করে তাদের সমঅধিকারের কথা বলছেন। সেমিনার, সিম্পোজিয়ামে নারীর ক্ষমতায়নের সস্তা-বুলি আওড়াচ্ছেন। অথচ বেশ কিছু নারী-ই যে নারীদের ক্ষতি করছে- সেদিকে তারা সীমাহীন অসতর্ক ও অজ্ঞ। নারীদের সত্যিকারের অগ্রগতি ও মর্যাদা দিতে ও পেতে হলে এই সমস্ত কূপমন্ডুক ও কেবলা হাকীম নারী নেত্রীদের সতর্ক ও সঠিক শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। কবি নির্মলেন্দু গুন’র ভাষায়- ‘‘আমি বলছিনা ভালবাসতেই হবে আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক, শুধু ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য বাইর থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।’’ উপরোক্ত কথাগুলো কবি অনেক আপেক্ষা করে বলেছেন। তাই নারীদের উচিৎ তার স্বামীকে ভালবেসে একান্ত আপন করে নেয়া। নারীদের উচিৎ ছেলের বউকে নিজের মেয়ের মত দেখা। নারীদের উচিৎ শাশুড়িকে নিজের মায়ের মত সম্মান করা। নারীদের উচিৎ ননদকে নিজের ছোট বোনের মত দেখা। আবার নারীদের উচিৎ ভাবীকে বড় বোনের মত দেখা। তাহলেই বাংলাদেশে নারী নির্যাতন রোধ হবে এবং নারীদের সত্যিকারের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।