অবুঝ-হৃদয় শুধায় ডেকে
ওরে আমার ভালোবাসা, আজো কি তুই বেঁচে আছিস?
এখনো কি প্রিয়ার লাগি নতুন গানের ছন্দ রচিস?
এখনো কি তার হেলাতে বুকের ভেতর কষ্ট বাজে?
তাহার কথা ভেবে কি তোর মন লাগেনা কর্মে কাজে?
উত্তর আমি পাইনি খুঁজে চেনা জানা প্রশ্নরাশির
প্রতিদ্ধনি ফেরেনিকো করুণ সুরের ব্যাকুল বাঁশির।
হঠাৎ করে কোন্ অজানায় লাগলো আমার বাঁশির কাঁদন
আমার কাছেই ফিরে এসে সুরগুলো সব করছে রোদন।
বুকের ভেতর ছোট্ট কোণে দুঃখ চেপে ঘুমিয়ে ছিলাম
কেনো আমার নিদ ভাঙালি লুকিয়ে এসে করতে প্রণাম।।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




