কোন্টা মিথ্যে, কোন্টাই বা সত্য
চুলচেরা-ব্যবচ্ছেদে এ সকল তথ্য-
না হয় বাদই দিলাম, মেনেই নিলাম
কোনোভাবে খোয়া যায়নি কয়লা;
কয়লা ধুয়েই তবে এতো ময়লা
কী করে কমে গেলো সিস্টেম লসে!
দুদক ‘ত’-সহ দন্ত খোঁজে বসে বসে
মাঝে মাঝে এ মামলায়, ও মামলায়।
আচ্ছা, দন্তহীন শার্দুলের কি দন্ত গজায়!
কয়লা ও হীরা তো একই জাত-গোত্রের
দুজনেরই যোগ আছে জন্মের সূত্রের।
একজন কালো আর একজন ধলো
তবে এতো ব্যবধান খোঁজো কেনো বলো
সকলেই? মূল্যের বিচারে তো কেউ কম না
কারো থেকে। ব্যবধানঃ একে সাজে গয়না,
অন্যে, জ্বলে চুল্লিতে।
দুজনেই খতিতে
পয়সার উৎস।
এইবার বুচ্ছো!
সিস্টেম লস বা খনি চুরি (পুকুর চুরি নয়) যা-ই হোক
দায়মুক্তি পাবে, যদি সরকারের লোক
হয়ে থাক তুমি। অন্যথায় ‘ত’ দন্তে
দুদক কী করে অন্তে
কেউ কিছু জানিনা। তবে ভাবি বসে বসে
কী জানি, পড় কিনা সিস্টেম লসে!
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




