আপন মনে শিশু সেজে খেলছো খেলা বিশ্বমাঝে
সকাল দুপুর বিকেল সাঁঝে এ পৃথিবীর সাগর তটে।
ছবি এঁকে বালির পরে মুছে দিচ্ছো হাতটি নেড়ে
এ খেলাতেই মজে থেকে তোমার সারাবেলা কাটে।
এ খেলাতে পাও তুমি কী? শুধু কি আনন্দ, নাকি
মিছেমিছি যাচ্ছো খেলে অনাদি অনন্ত সময়,
নেইকো বিরাম, নেই অবসাদ, নেইকো বিসম্বাদ,
কিসের নেশায় খেলছো এরূপ, অপার বিস্ময়!
রচনাকাল ২০ নভেম্বর ২০০২
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


