
গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের অথবা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা ও প্রণয়ন এবং তৈরীর ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহনের সমান সু্যোগ থাকে বা আছে, যা সরাসরি অথবা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। যদিও শব্দটি সাধারণভাবে একটি রাজনৈতিক রাষ্ট্রের ক্ষেত্রেই প্রয়োগ করা হয় তবে অন্যান্য সংস্থা বা সংগঠনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য যেমনঃ বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন,রাষ্ট্র,মালিকানাধীন প্রতিষ্ঠান ইত্যাদি।গণতন্ত্র অথবা ডেমোক্রেসী শব্দটি এসেছে গ্রীক শব্দ δημοκρατία ডেমোক্রেসিয়া থেকে যার অর্থ জনগণের শাসন শব্দটির উৎপত্তি δῆμος ডেমোস জনগণ এবং κράτος ক্রাটোস ক্ষমতা থেকে। খ্রিষ্টপূর্ব ৫ম শতকে এথেন্স এবং অন্যান্য নগর রাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে বোঝাতে শব্দটির প্রথম ব্যবহার হয়। প্রায় আড়াই হাজার বছর আগে ক্লিসথেনিসের নতুন ধরনের সরকার চালু হয় এবং সেই সংগে বিশ্বের প্রথম গণতন্ত্র সৃষ্টি হয় গ্রিসের ছোট একটি শহর রাষ্ট্র এথেন্সে। সেই শহর রাষ্ট্রটি ছিলো এথেন্স শহর এবং তার আশপাশের গ্রামাঞ্চল নিয়ে গঠিত। রাষ্ট্রব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন উপজাতির মধ্য থেকে নেতাদের বেছে নেয়ার যে সনাতনী রীতি চালু ছিলো ক্লিসথেনিস তার অবসান ঘটান। তার বদলে তিনি মানুষের নতুন জোট তৈরি করেন এবং প্রতিটি জোটকে ডিময় Demoi অথবা প্যারিশ Parish এ বিভক্ত করেন। প্রতিটি মুক্ত নাগরিককে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার সময়ে শহর রাষ্ট্রের সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণের অধিকার দেওয়া হয়। সাধারণভাবে সেই ঘটনাকেই গণতন্ত্রের প্রথম উন্মেষরূপে গণ্য করা হয় যার পরে নাম হয় ডেমক্রেশিয়া Democratia যার অর্থ হচ্ছে জনগণের demos শক্তি Kratos।বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে। খ্রিস্টপূর্ব ৪২২ সালে Clean ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে That shall be the democratic which shall be the people, for the people. অনেক পরে আব্রাহাম লিঙ্কনও প্রায় একই রকম কথা বলেছেন ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




