জান্নাত হল পার্থিব জীবনে যে সকল মানুষ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সকল জান্নাত প্রস্তুত করে রেখেছেন।এটি একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হল বাগান বা উদ্যান যাকে প্রচলিত বাংলা ভাষায় বেশিরভাগ ক্ষেত্রেই বেহেশত বলে থাকি।
কুরআনে বর্ণিত জান্নাগুলোর নাম হল
জান্নাতুল ফিরদাউস= জান্নাতুল ফিরদাউস হল জান্নাতের সর্বচ্চো বাগান ।
জান্নাতুল দারুস সালাম= দারুল সালাম হল শান্তির নীড় ।
জান্নাতুল মাওয়া = জান্নাতুল মাওয়া হল বসবাসের জান্নাত ।
জান্নাতুল দারুল খুলদ= জান্নাতুল খুলদ হল চিরস্থায়ী বাগান ।
জান্নাতুল আদন= জান্নাতুল আদন হল অনন্ত সুখের বাগান ।
জান্নাতুন নাঈম = জান্নাতুল নাঈম হল নেয়ামত পূর্ণ কানন বা বাগান ।
জান্নাতুল আখিরাহ = আখেরাতের আলয় ।
দারুল মুকামাহ = বাড়ি ।
জান্নাতের দরজাসমূহ
বাব আস-সালাহ
বাব আল-জিহাদ
বাব আস-সাদাকাহ
বাব আর-রাইয়ান
বাব আল-হাজ্জ
বাব আল-কাদিমিন আল-গায়িধ
বাব আল-ইমান
বাব আয-যিকির
জান্নাতের প্রশস্ত সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহু তাআলা বলেছেন:
তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। সূরা আল ইমরান ১৩৩
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



