somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বাঙালি মহিয়সী এবং সংগ্রামী নারী ইলা মিত্র,র আজ শুভ জন্মদিন

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইলা মিত্র একজন বাঙালি মহিয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রীও ছিলেন। বাংলার শোষিত এবং বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি সংগ্রাম করেছেন। আর সহ করেছেন অমানুষিক নির্যাতন।ইলা মিত্র ১৯২৫ সালের ১৮ই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। ইলার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন বৃটিশ সরকারের অধীন বাংলার একাউন্টেন্ট জেনারেল। তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে। বাবার চাকুরির সুবাদে তারা সবাই কলকাতাই থাকতেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন ।তিনি লেখাপড়া করেন কলকাতার বেথুন স্কুল এবং বেথুন কলেজে। সেই কলেজ থেকে তিনি ১৯৪৪সালে তিনি স্নাতক শ্রেণীতে বি.এ ডিগ্রী অর্জন করেন। ১৯৫৮ সালে ইলা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন।


কৈশোরে তিনি খেলাধুলায় তুখোড় ছিলেন। ১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজ্য জুনিয়র এ্যাথলেটিক চ্যাম্পিয়ন। সাতার, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন খেলায়ও ছিলেন পারদর্শী। ইলা মিত্র প্রথম বাঙালি মেয়ে যিনি ১৯৪০ সালে জাপানে অণুষ্ঠিত অলিম্পিকেরজন্য নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক বাতিল হয়ে যাওয়ায় তার অংশগ্রহণ করা হয়নি। খেলাধুলা ছাড়াও গান, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সমান পারদর্শী ছিলেন ইলা মিত্র।


ইলা যখন বেথুন কলেজে বাংলা সাহিত্যে বি.এ সম্মানের ছাত্রী তখন থেকেই রাজনীতির সাথে তার পরিচয় হয়। নারী আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশের সূত্র ঘটে। ১৯৪৩সাল ইলা যখন কলকাতা মহিলা সমিতির সদস্য হলেন। হিন্দু কোড বিলের বিরুদ্ধে সে বছরই মহিলা সমিতি আন্দোলন শুরু করে। সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে তিনিই সেই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। সে সময় তিনি সনাতনপন্থীদের যুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক প্রচার আন্দোলনে অংশগ্রহণ করেন। মহিলা আত্মরক্ষা সমিতি নামক সংগঠনের মাধ্যমে নারী আন্দোলনের এই কাজ করতে করতে তিনি মাত্র ১৮ বছর বয়সেই ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন । তেভাগা আন্দোলন থেকে শুরু করে সবগুলো আন্দোলনের সাথেই ইলা মিত্র ছিলেন।

ইলা মিত্র বেশ কয়েকটি রুশ গ্রন্থও অণুবাদ করেছেন সেগুলো হলঃ
জেলখানার চিঠি
হিরোশিমার মেয়ে
মনে প্রাণে-২ খণ্ড
লেনিনের জীবনী
রাশিয়ার ছোট গল্প।

নারী আন্দোলনের বীরগাঁথা এই নারীনেত্রী ২০০২ সালের ১৩ই অক্টোবর ৭৬ বছর বয়সে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তবে তিনি অবিরত বিরাজ করছেন কৃষক শ্রমিক সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায়। ইলা মিত্র যেখানেই থাকুন ভালো থাকুন
আপনার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা থাকল।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×