বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, ১৯৬৯ সালের জানুয়ারিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের হাত ধরে আসা ১১ দফা দাবির একটি ছিল ‘হাফ ভাড়া’ নির্ধারণ। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঘোষিত এই ১১ দফা দাবির একটি ছিল শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া রাখা। দাবির ১ (ঢ) দফা অনুসারে, ‘ট্রেনে, স্টিমারে ও লঞ্চে ছাত্রদের “আইডেন্টিটি কার্ড” দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ “কন্সেসনে” (ছাড়ে) টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে। মাসিক টিকিটেও “কন্সেসন” দিতে হইবে।’ -
বর্তমান সরকার সংসদে সংখ্যা গরিষ্ট। নিজের রাজনৈতিক স্বার্থে বিগত দিনে অনেক আইন পাশ করছে এবং সেইসব আইন প্রয়োগ করছে।
কিন্ত ষ্টুডেন্ট ভাড়া ৫০% করার জন্যে কেন সংসদে কোন প্রস্তাব উপস্থাপন না করে বাস মালিকদের সাথে বরগেনিং করতে হচ্ছে। সরকারের কাছে প্রায়রটি কোনটি জনস্বার্থ না ব্যাবসায়িদের স্বার্থ। এই ব্যাবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্যে আবার ছাত্রলীগকে মাঠে নামান হচ্ছে। আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবন।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




