আয়েশা চৌধুরী
প্রথম দেখাতেই না কি প্রেম হয়, কিন্তু কই?
আমার বেলায় তো তা হয়নি
এমন কি অনেক জানার পরও অনুভব করতে পারিনি তোমায়
আসলে কি জান, মন ছিলো না আমার, অথবা
সেটা ছিলো পাথরের..
কিংবা মন ছিলো ঠিকই কিন্তু
ছিলো না মনের চক্ষু
তাই তো চাওয়া কিংবা পাওয়ার অনুভূতি করিনি উপলব্দী।
কৃতঞ্জ আমি তোমার কাছে, তুমিই দিলে আমার চোখের সন্ধান
আজ আমি মনের চোখ দিয়ে তোমায় দেখতে পারি
চোখ বন্ধ করেও তোমায় দেখি, অনুভব করি..
তোমার কাছে আসতে নেই কোন বাঁধা
দিন, রাত সব সময় তুমি ছায়ার মত
আমার ডানে বামে ঘুরছো...।
আমি শুধু তোমায় দেখি
অনুভব করি তোমার হৃদয়ের স্পন্দন
এমন কি তোমার শরীরের মিষ্টি গন্ধও আমার
বিচলিত করে।
প্রথম দেখাতে না হলেও
এখন আমি তোমায় ভালোবাসি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


