ঘটনাটা খুবই বিস্ময়কর এবং দুঃখজনক!
প্রথমতঃ
এতগুলো মানুষ ট্রেনে কাটা পড়ল কিভাবে?
তারা কি রেললাইনের উপর দাঁড়িয়ে ছিল?
যদি দাঁড়িয়েই থাকে তাহলে ট্রেনের শব্দ শুনে সরে গেল না কেন?
যতদূর জানি, সয়দাবাদ স্টেশনে সব আন্তঃনগর ট্রেন থামে। সে হিসেবে ট্রেনের গতিবেগও কম থাকার কথা। আর ঐ জায়গায় রেল লাইন একবারে সোজা। অনেক দূর থেকেও ট্রেন দেখতে পাওয়া যায়।
মানুষগুলো কি ভেবেছিল ট্রেন তাদের দেখে থেমে যাবে?
জনসভার জন্য ট্রেন থামানোর চেষ্টা করা উচিত হয়েছে?
দ্বিতীয়তঃ
ট্রেন অন্যান্য যানবাহনের মত পাশ কাটিয়ে যেতে পারে না।
একটা নির্দিষ্ট পথেই তাকে চলতে হয়।
তাই ট্রেনে কেউ কাটা পড়লে সে দায়দায়িত্ব ট্রেন চালকের নয়।
তারপরও কেন এই ঘটনায় ট্রেনচালককে পিটিয়ে হত্যা করা হল?
কেন একটা আন্তঃনগর ট্রেন পুড়িয়ে দিয়ে দেশের সম্পদ নষ্ট করা হল?
ঐ ট্রেনের শত শত যাত্রী যাদের মধ্যে অসংখ্য শিশু, বৃদ্ধ কিভাবে গন্তব্যে পৌঁছবে সেটা কি একবারও চিন্তা করা হল না?
তাদের সাথে ভারি মালপত্র থাকলে সেগুলো নিয়ে এই মানুষগুলো কি দুর্ভোগ পোহাচ্ছে সেটা ভাবা হল না?
হায়রে দুর্ভাগা দেশ! এখানে মানুষগুলো কি আজ সব অমানুষ হয়ে গেছে?
আর কত জীবন নষ্ট রাজনীতির বলি হবে?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


